শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

দক্ষিণপন্থী-সাম্রাজ্যবাদী শক্তির উত্থান ঠেকাতে বাম প্রগতিশীল শক্তির ঐক্য দরকার: সিপিবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

দক্ষিণপন্থী শক্তির উত্থানের পাশাপাশি সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের ওপরে নতুন করে প্রভাব বিস্তার করতে চাইছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন, ‘এ রকম একটা জায়গায় বাম প্রগতিশীল শক্তির ঐক্য যেমন দরকার, তেমনি দেশবাসীরও একটা ঐক্য গড়ে তোলা দরকার, যাতে আমরা বাংলাদেশের নিজস্ব স্বার্থ রক্ষা করে এগিয়ে যেতে পারি।’

শনিবার (২০শে সেপ্টেম্বর) সন্ধ্যায় সিপিবির চার দিনব্যাপী ত্রয়োদশ কংগ্রেসের দ্বিতীয় দিনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহিন হোসেন প্রিন্স। রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিপিবির এবারের কংগ্রেসের উদ্বোধন করা হয়।

কমিউনিস্ট পার্টির আন্দোলন–সংগ্রাম দেখে দলটির সঙ্গে যুক্ত হতে বিভিন্ন বাম প্রগতিশীল রাজনৈতিক দল আগ্রহ পোষণ করছে বলে সাংবাদিকদের জানান রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘আমরা এদের সবাইকে বলছি যে, বিভিন্ন জেলায় আপনারা থাকেন। আন্দোলন–সংগ্রামে যোগ দেন। তার মধ্য দিয়ে আমরা একাত্ম হব।’

কংগ্রেসের ফলে কমিউনিস্ট পার্টিকে ঘিরে আগ্রহ লক্ষ করছেন জানিয়ে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, ‘কংগ্রেসকে ঘিরে আমরা এটাও লক্ষ করেছি, অনেক ব্যক্তি একসময় পার্টি করতেন, ইনঅ্যাকটিভ (অকার্যকর) হয়েছিলেন, তারা এখন অনেক বেশি আগ্রহ প্রকাশ করছেন। শুক্রবার আমাদের এখানে ব্যাপক মানুষ, আমাদের সমর্থক শুভানুধ্যায়ীরা অংশ নিয়েছিলেন এবং আজকেও অনেকে এই আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তারা আরও বেশি সক্রিয় অবস্থায় পার্টিতে থাকতে চায়।'

রুহিন হোসেন প্রিন্স বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250