রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

কিডনি ভালো রাখতে যে ৩টি খাবার খাবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৮ পূর্বাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

#

প্রতীকী ছবি

চিকিৎসকেরা বলেন, কিডনি শরীরের সেই ছাঁকনি, যা ভেতরের নাইট্রোজেনঘটিত সব বর্জ্য ও অতিরিক্ত তরল ছেঁকে বের করে দেয়। এটি দেহের তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রেখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং শরীর রাখে সজীব ও কর্মক্ষম।

তাই দেহ সচল রাখতে হলে কিডনি সচল রাখা খুবই জরুরি। কিডনি ঠিক রাখতে তিনটি খাবার খুব গুরুত্বপূর্ণ। আমেরিকান চিকিৎসক ও লেখক ডা. এরিক বার্গ মূলত শরীরের হাড়গোড়বিশেষজ্ঞ (কাইরোপ্রাক্টর)। তার পুষ্টিবিষয়ক লেখা ও ভিডিও বেশ জনপ্রিয়। তিনিই দিয়েছেন এই খাদ্যতালিকা। তথ্যসূত্র মায়ো ক্লিনিকের।

১. শসা

কিডনি ঠিক রাখতে শরীর সতেজ রাখা খুব দরকার। এ জন্য দেহকে রাখতে হবে সজীব। আর কে না জানে, শরীর সজীব বা পানিপূর্ণ রাখতে শসা খুব কার্যকর একটি খাবার।

শসা ফল ও সবজি—দুভাবেই খাওয়া যায়। এর ৯৫ ভাগই পানি। তাই বোঝাই যায়, এই সবজি শরীরকে খুব সহজেই সজীব রাখতে পারে। শসার এই অতিরিক্ত পানি শরীর থেকে ইউরিক অ্যাসিড ও ক্রিয়েটিনিনের মতো বর্জ্য বের করে দেয়।

অন্যান্য পানিপূর্ণ সবজির মধ্যেও শসা খাওয়া তুলনামূলক নিরাপদ। এতে খুব কম ক্যালরি থাকে। ফলে বেশি খেলেও শরীরে মেদ জমার ভয় নেই। তাই কিডনি সচল রাখতে শসা, শসাযুক্ত পানীয়, শসার সালাদ—অর্থাৎ যতভাবে পারা যায়, শসাযুক্ত খাবার খেতে হবে।

২. লেবু

ইংরেজিতে একটি প্রবাদ আছে—হোয়েন লাইফ গিভস ইউ লেমনস, মেক লেমোনেড। অর্থাৎ যখন জীবন আপনাকে টক ও তিক্ত সমস্যা দেয়, সেখান থেকে সম্ভাবনা তৈরি করুন। কিডনির স্বাস্থ্যের ক্ষেত্রেও লেবু থেকে তৈরি লেবুপানি খুবই উপকারী পানীয়।

লেবুতে উঁচুমাত্রার সি ভিটামিন ও সাইট্রিক অ্যাসিড থাকে। এই দুটিই কিডনিতে পাথর তৈরি হওয়ার আশঙ্কা কমিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে, দিনে দুটি লেবুচেপা পানি বা আধা কাপ লেবুপানি প্রস্রাবে সাইট্রেট আয়নের মাত্রা বাড়ায়, যা কিডনিতে পাথর তৈরিতে বাধা দেয়।

খাবারে লেবু চিপে নিয়ে অথবা পানি বা চায়ে সামান্য লেবুর রস মিশিয়ে খেলেই এসব সুবিধা পাওয়া সম্ভব। প্রতিদিন এই লেবুপানি বা লেবু–চা খেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমায়, যা কিডনির প্রদাহও কমিয়ে দেয়। তবে যাদের পেটে গ্যাস, অ্যাসিড বা অম্লের সমস্যা আছে, তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে লেবু খেতে হবে।

৩. পার্সলি

ধনেপাতার মতো দেখতে পার্সলি খুব দরকারি একটি ঔষধি গাছ। কিডনি কার্যকর রাখতে এটি বেশ কার্যকর। পার্সলিপাতার অ্যান্টি–অক্সিডেটিভ গুণ আছে, অক্সিডেটিভ চাপ কমাতে সাহায্য করে।

অনেক সময় শরীরে ক্ষতিকর রিয়্যাকটিভ অক্সিজেন স্পিসিজ বা ফ্রি র‍্যাডিক্যাল বা মুক্ত আয়ন তৈরি হয়। এসব শরীরের কোষকে ধ্বংস করে। এটাকেই অক্সিডেটিভ স্ট্রেস বা চাপ বলে। এই অক্সিডেটিভ চাপ কিডনিরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

পার্সলিপাতায় ফ্ল্যাভোনয়েড-জাতীয় তিন ধরনের উদ্ভিজ্জ যৌগ আছে। এসব হলো অ্যাপিজেনিন, লিউটিওলিন ও কোয়ার্সেটিন। এর সবই শক্তিশালী অ্যান্টি–অক্সিডেন্ট ও প্রদাহরোধী পদার্থ হিসেবে পরিচিত।

জে.এস/

কিডনি ভালো রাখতে খাবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250