শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

একটি শার্টের ক্রয়মূল্য ৭৫০, বিক্রয়মূল্য ২৮৫০, অবশেষে জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

অস্বাভাবিক লাভের বিষয় ধরতে পেরে চারটি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছে চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল) দুপুরে এই জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, চুয়াডাঙ্গা নিউমার্কেটের হৃদয় ফ্যাশন, আজিজ বস্ত্রালয়, প্রিন্স প্লাজা মার্কেটের মেসার্স স্টাইল ওয়ান এবং শহরের কবরি রোডের ভাই ভাই ফুচকা হাউসে অভিযান চালিয়ে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে প্রিন্স প্লাজা মার্কেটের মেসার্স স্টাইল ওয়ান প্রতিষ্ঠানে ৭৫০ টাকা দিয়ে কেনা শার্টে বিক্রয়মূল্য লেখা ছিল দুই হাজার ৮৫০ টাকা। একইভাবে নিউমার্কেটের হৃদয় ফ্যাশন ও আজিজ বস্ত্রালয়েও অস্বাভাবিক বিক্রয়মূল্য লেখা ছিল।

আরো পড়ুন: ১০ টাকায় মিলছে গরুর মাংস

ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য লেখা ছিল দুই-তিন গুণ বেশি। এসব অপরাধে হৃদয় ফ্যাশনকে ৫০ হাজার টাকা, আজিজ বস্ত্রালয়কে পাঁচ হাজার টাকা ও স্টাইল ওয়ানকে ৩০ হাজার টাকা এবং ভাই ভাই ফুচকা হাউসকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত সব প্রতিষ্ঠানের মালিকপক্ষ জরিমানার টাকা পরিশোধ করেছেন।

এসি/  আই.কে.জে/ 


শার্টের ক্রয়মূল্য বিক্রয়মূল্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250