বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

ভিউর পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ার এই যুগে কোনো ঘটনা ঘটলেই যাচাই-বাছাই ছাড়া অভিযুক্তকে যেন কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়। অনেক সময় নির্দোষ ব্যক্তিও পড়েন বিড়ম্বনায়। এই প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার মতে, অনলাইন ট্রায়াল কেবল একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমায় ফেলে দেয়।

গতকাল বুধবার (২৩শে জুলাই) রাতে ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন। আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত, পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে—যখন প্রতিটি মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না।’

সবশেষে ফারিয়া লেখেন, ‘এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা—এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউর পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।’

জে.এস/

নুসরাত ফারিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250