শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল

কতদিন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, জানালো অধিদপ্তর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আশ্বিনের বৃষ্টিতে ভিজছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। গতকাল বুধবার (২রা অক্টোবর) সন্ধ্যা থেকেই নেমেছে মুষলধারে বৃষ্টি। রাতভর থেমে থেমে বৃষ্টি চলেছে। আজ বৃহস্পতিবার সকালেও বৃষ্টি হয়েছে। এখনো ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে।

দেশের বিভিন্ন স্থানে গত মঙ্গলবার (১লা অক্টোবর) থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আজও ঢাকাসহ অনেক জায়গায় আকাশ মেঘলা।

আরো পড়ুন : ভারী বৃষ্টির সঙ্গে ৫ দিন বজ্রঝড়ের আশঙ্কা

এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণে বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। এতে বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। 

এদিকে, টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তায় কোথাও হাঁটুপানি, কোথাও কোমরপানি দেখা গেছে। পানি জমে যাওয়ার কারণে বিভিন্ন সড়কে সকালেই যানজট তৈরি হয়েছে। এতে বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন, তাদের ভোগান্তি বেড়েছে। বিশেষ করে অফিসগামী ও স্কুলগামীদের ভোগান্তি বেশি।

এস/কেবি

বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250