শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট

ভারী বৃষ্টির সঙ্গে ৫ দিন বজ্রঝড়ের আশঙ্কা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

অক্টোবর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ মাসে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও রয়েছে। সাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

মাসের প্রথম দিকে মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেবে এবং সারাদেশে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড়ের আশঙ্কা করা হচ্ছে।

চলতি মাসের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এছাড়া মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে বিদায় নিতে পারে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে চার দিন মাঝারি থেকে তীব্র বজ্রঝড় এবং সারাদেশে তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে।

দেশের নদ-নদীগুলোর অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক অবস্থা থাকবে, তবে ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

এদিকে, আজ সারাদেশে কম-বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এই সময় সারাদেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

ওআ/কেবি

বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250