মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি না, স্পষ্ট হয়নি *** যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ *** আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা *** নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ *** পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি *** জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায় আবুধাবিতে ধরা পড়ল রমজানের চাঁদ *** পরিবারের কাছে যেতেই পারি, অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাখ্যায় বিসিবি সভাপতি *** নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৫৫১ পেশাজীবীর বিবৃতি *** ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা *** ‘ভারতকে বুঝতে হবে, শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশে আর নেই’

ছেলে থেকে মেয়ে হয়ে গেলেন ভারতীয় ক্রিকেটারের সন্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪

#

২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তার ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সঞ্জয়ের সন্তান জানিয়েছেন এ খবর। তিনি এখন থেকে ট্রান্স বা রূপান্তরকামী নারী। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে তিনি লিঙ্গ পরিবর্তন করেছেন। শেষ ১১ মাস ধরে নিজের লিঙ্গ পরিবর্তনের কাজ করেছেন বলে জানান।

আনায়া নিজে বাবার মতোই ক্রিকেটার ছিলেন। তবে লিঙ্গ পরিবর্তনের কারণে তার আর ক্রিকেট খেলা হবে না। তার পোস্টে বলেন, ‘তরুণ বয়স থেকে, ক্রিকেট সবসময় আমার জীবনের একটা অংশ। বড় হওয়ার পর্বে, আমি আমার বাবাকে দেখেছি, তিনি কীভাবে দেশের হয়ে খেলেছন ও কোচিং করেছেন। আমিও তার পথ অনুসরণের স্বপ্ন দেখতাম। আগ্রহ, নিয়মানুবর্তিতা ও তার দেখানো পথ আমাকে বারবার অনুপ্রাণিত করেছে। আমি নিজেকে ক্রিকেটার হিসেবে তৈরি করতে কাজ শুরু করি। আশায় ছিলাম, একদিন আমি ভারতের হয়ে বিশ্বমঞ্চে খেলবো।’

লিঙ্গ পরিবর্তনের কারণে শরীরে অনেক পরিবর্তন এসেছে তার। যার ফলে এখন আর খেলতে নামতে পারেন না তিনি। তিনি লেখেন, ‘আমি কোনোদিন ভাবিনি, ক্রিকেটার হওয়ার স্বপ্ন বাদ দেবো। কিন্তু আমাকে সেটা করতে হয়েছে বাস্তবতার জন্য। একজন ট্রান্স নারী হওয়ার হরমোন থেরাপিতে আমার শরীরে অনেক পরিবর্তন এসেছে। আমি পেশি হারাতে থাকি ও খেলোয়াড় হওয়ার গুণাবলি হ্রাস পেতে থাকে। আমি যেই খেলাকে ভালোবাসতাম সেটা আমার থেকে সরে যেতে থাকে।’

আনায়া বর্তমানে আছেন ইংল্যান্ডে। ট্রান্স নারীদের জন্য ক্রিকেটের দরজা কিছু দিন আগেই বন্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তবে আনায়া চান বাবার মতো দেশের প্রতিনিধিত্ব করতে। তবে ট্রান্স নারীদের জন্য ক্রিকেটের কোনো নিয়ম নেই। যে কারণে তিনি উদ্বেগও প্রকাশ করেছেন।

ওআ/কেবি

ক্রিকেটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি না, স্পষ্ট হয়নি

🕒 প্রকাশ: ০৩:১৮ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ

🕒 প্রকাশ: ১১:৫৫ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

🕒 প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ

🕒 প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি

🕒 প্রকাশ: ০৯:৩৭ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250