রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

৯/১১ হামলায় সহায়তার অভিযোগে সৌদি আরবের বিরুদ্ধে মামলা চলবে: ফেডারেল বিচারক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৯ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

আমেরিকার নিউইয়র্কের একজন ফেডারেল বিচারক ৯/১১ হামলায় নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের দায়ের করা মামলা খারিজে সৌদি আরবের আবেদন প্রত্যাখ্যান করেছেন। সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ, আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই সন্ত্রাসী হামলার আগে সন্ত্রাসীদের সহায়তা করেছিল তারা। খবর সিএনএনের।

গত বৃহস্পতিবার (২৮শে আগস্ট) আমেরিকার ডিস্ট্রিক্ট জজ জর্জ ড্যানিয়েলস রায় দিয়েছেন, বাদীদের দাবিগুলো এ মামলাটি বিচারের জন্য যথেষ্ট। ফলে এই ঐতিহাসিক মামলার বিচার চলতে থাকবে এবং দীর্ঘদিনের আইনি লড়াইও চলমান থাকবে।

বাদীদের অভিযোগ, সৌদি আরব সরকার ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে হামলার আগে সন্ত্রাসীদের সহায়তাকারী একটি চরমপন্থী চক্রকে পৃষ্ঠপোষকতা করেছে। তবে সৌদি আরব এসব অভিযোগ বারবার অস্বীকার করেছে।

গত বছরের এক শুনানিতে নিহতদের পরিবারের আইনজীবীরা এ সংক্রান্ত তথ্য প্রমাণ উপস্থাপন করেন। তাদের দাবি, এতে এমন একটি চক্রের বিষয়ে তথ্য উঠে এসেছে যাদের সঙ্গে আমেরিকায় কর্মরত কয়েকজন উচ্চপদস্থ সৌদি কর্মকর্তা জড়িত ছিলেন। আইনজীবীদের দাবি, এই চক্রটি সারাদেশে সন্ত্রাসীদের চলাফেরায় সহায়তা করেছে।

ড্যানিয়েলস তার রায়ে বলেছেন, মামলার অভিযোগের জবাবে সৌদি আরব যে ব্যাখ্যা বা প্রসঙ্গ তুলে ধরেছে, সেগুলো খুব একটা বিশ্বাসযোগ্য নয়। অনেক জায়গায় সেগুলো স্ববিরোধীও বটে। তার মতে, ৯/১১-এর হামলার আগে সন্ত্রাসীদের সহায়তায় ওমর আল-বায়ুমি ও ফাহাদ আল-থুমাইরি নামের দুই ব্যক্তিকে নিয়োগ দিয়েছিল সৌদি আরব।

জে.এস/

সৌদি আরব আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250