শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীতে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এ প্রতিপাদ্যে নোয়াখালীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় ফলদ, বনজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির ১৫টি স্টল দেওয়া হয়। পরে বৃক্ষরোপণ, অংশীজনদের মাঝে চেক বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১লা সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রথমে শোভাযাত্রা এবং পরে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

মেলার উদ্বোধন শেষে অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আবদুল্লাহ্ আল ফারুক। শেষে ৭৪ জন অংশীজনের মাঝে ১৮ লাখ ৭২ হাজার টাকা হস্তান্তর করা হয়।

পরিবেশে গাছের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, গাছপালা ও সবুজায়ন মানুষের মনে প্রশান্তি আনে এবং মানসিক চাপ কমায়। একটি দেশের ২৫ শতাংশ গাছ থাকা প্রয়োজন, কিন্তু সে তুলনায় আমাদের দেশে গাছের হার অনেক কম। তাই প্রতিবছর সবাইকে একটি করে হলেও গাছের চারা রোপণের অনুরোধ জানান তারা।

জে.এস/

বৃক্ষমেলা নোয়াখালী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250