মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

সালমান খান ভক্তদের জন্য বড় সুখবর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডে ঈদ মানেই যেন সালমান খান। বলা যায়, এই ভাইজানকে ছাড়া ঈদ যেন জমেই না। এমন সময় তার ছবি সিনেমা হলে আসবে না, তা হয় নাকি! অন্তত সালমানের ভক্তদের অপেক্ষা শুধু এই একটা দিন নিয়েই।

তবে গেলো ঈদে সালমানের কোনো ছবি না থাকাটা যন্ত্রণার ছিল ভক্তদের কাছে। তাই এসবের মাঝেই চলে এলো এক সুখবর। বলিউড সুপারস্টার সালমান খান তার আসন্ন ছবি ‘সিকান্দর’-এর প্রথম ঝলক নিয়ে আসছেন তার জন্মদিনে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আগামী ২৭শে ডিসেম্বর সালমানের ৫৯তম জন্মদিনে প্রকাশ পাবে সিনেমাটির টিজার। এটি পরিচালনা করেছেন এআর মুরুগাদোস এবং প্রযোজনায় রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ছবিটির মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের ঈদে।

আরও পড়ুন: পুকুর পাড়ে মিষ্টি হাসিতে পূর্ণিমা

সূত্রের খবর, সালমান খানের জন্মদিনকে ঘিরে বিশেষ একটি টিজার তৈরি করা হয়েছে, যা বর্তমানে এডিটিংয়ের শেষ পর্যায়ে রয়েছে। এই টিজারে দর্শকরা পাবেন প্রতিবারের মতোই সালমানের রোমাঞ্চকর অ্যাকশন। এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, সালমানের জন্মদিনে টিজার প্রকাশ করার সঙ্গে সঙ্গে ছবিটি কবে মুক্তি পাবে, তারও আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

‘সিকান্দর’ ছবিটিকে ঘিরে বলিউডে ইতোমধ্যেই বড় প্রত্যাশা তৈরি হয়েছে। সেই সঙ্গে মুক্তির অপেক্ষায় রয়েছেন ভক্তরাও। ছবিতে সালমান খানের নতুন লুক দেখার জন্য টিজারই যথেষ্ট। 

শোনা যাচ্ছে, সালমান খানের বিপরীতে এ ছবিতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। ফলে আসল ধামাকা দেখা যাবে ছবি মুক্তিতে। নির্মাতাদের মতে, সিনেমাটি একটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর ভিজ্যুয়াল ট্রিট ছবি হতে চলেছে। 

এসি/কেবি


সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250