বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন *** ‘৮ বছর টিকা দেওয়া হয়নি’—স্বাস্থ্যমন্ত্রীর দাবি কতটা সত্য, বাস্তব চিত্র কী বলছে *** সিরাজগঞ্জে জ্বালানি নিতে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক, ১ এপ্রিল থেকে কার্যকর *** তাজু ভাই ২.০: ভাইরালের আড়ালে এক চরজীবনের গল্প

পুকুর পাড়ে মিষ্টি হাসিতে পূর্ণিমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঢালিউডের একজন সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ৯০ দশক থেকে শুরু করে এখনও অবধি ভক্তদের মাঝে দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। 

নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, পুকুর পাড়ে মিষ্টি হাসিতে অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘সুখী হওয়ার অনেক সুন্দর কারণ আছে।’

ছবিতে দেখা যায়, পুকুর পাড়ের সিঁড়িতে বসে রয়েছেন তিনি। খোলা চুলে, মিষ্টি হাসিতে যেন পূর্ণিমাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা তার রূপের প্রশংসা করেছে।

সোহেল রেজা নামে এক ভক্ত লিখেছেন, ‘চমৎকার সুন্দর ছবিগুলো সবার জন্য শুভকামনা রইলো বিজয় মাসে বিজয় মাসের শুভেচ্ছা।’ আরেকজন বলেন, ‘মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে।’

আরো পড়ুন : সার্বজনীন কনসার্টে পারফর্ম করতে না পারার কারণ জানালো আর্টসেল

অনেকেই এ ছবি দেখে কটাক্ষ করেছেন। মিজানুর রহমান নামে একজন লিখেছেন, ‘খালাম্মা মিষ্টি ফটো, লাবণ্য ধরে রাখতে হবে কিন্তু, ২৬-এ ভোটের প্রচারণা আছে।’

প্রসঙ্গত, পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন।

সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী শুরুতেই অভিনয়ের সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন। ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন।

এস/কেবি

পূর্ণিমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250