শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

ওয়ানডে থেকে স্মিথের বিদায়ের ঘোষণা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৫

#

স্টিভেন স্মিথ। ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্টিভ স্মিথ। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে মঙ্গলবারের (৪ঠা মার্চ) সেমিফাইনালটিই হয়ে থাকল তার ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ।

ম্যাচ শেষেই সতীর্থদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। ওয়ানডে ছাড়লেও টেস্ট ও টি-টোয়েন্টি খেলা এখনো চালিয়ে যাবেন চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া স্মিথ।

২০১০ সালে ওয়ানডে অভিষেকের পরে এই সংস্করণে ১৭০টি ম্যাচ খেলেছেন স্মিথ, করেছেন ১২টি সেঞ্চুরি ও ৩৫টি ফিফটি। ক্যারিয়ারের সর্বশেষ ওয়ানডে ম্যাচেও পেয়েছেন ফিফটি, খেলেছেন ৭৩ রানের ইনিংস।

পরের ওয়ানডে বিশ্বকাপ আরও দুই বছর পর। সেই বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দলটিকে প্রস্তুত করতেই নিজেকে সরিয়ে নিয়েছেন স্মিথ।

ওয়ানডেতে স্মিথের রান ৫৮০০, যা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় ১২তম। অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মধ্যে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে ৫ জনের, এর মধ্যে স্মিথের চেয়ে ভালো ব্যাটিং গড় শুধু ডেভিড ওয়ার্নারের।

এইচ.এস/

স্টিভেন স্মিথ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250