মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

আবারো হোয়াটসঅ্যাপে নতুন ফিচার!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

এবার ব্যবহারকারীদের চ্যাটের অভিজ্ঞতা আরো ভালো করতে নতুন ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। যেখানে পৃথক চ্যাটে ইভেন্টগুলো শিডিউল করা যাবে। নতুন বৈশিষ্ট্যটি আগে গ্রুপ চ্যাটের মধ্যে সীমাবদ্ধ ছিল। এটি এখন সকলের জন্য উন্মুক্ত করার উদ্দেশ্যে পরীক্ষা করছে প্ল্যাটফর্মটি। 

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

অ্যান্ড্রয়েড 2.25.1.18 হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে এটি খুঁজে পাওয়া গেছে। জানা গেছে, দ্রুত নতুন ভার্সন গুগল প্লে স্টোরে যুক্ত হবে। যদিও ফিচারটি এখনো পরীক্ষা করা হচ্ছে।

আরো পড়ুন : এবার একসঙ্গে কাজ করবে চিরপ্রতিদ্বন্দ্বী স্যামসাং ও অ্যাপল!

ব্যবহারকারীরা যেসব সুবিধা পাবেন

আরো সংগঠিতভাবে নানা ইভেন্ট শিডিউল করা যাবে। ইভেন্টের নাম দিতে পারবেন ব্যবহারকারীরা। তার পর ইভেন্টের বিবরণ যোগ করা যাবে। ইভেন্ট শুরু এবং শেষ হওয়ার সময় আলাদা করে উল্লেখ করা যাবে। সদস্যদের সঙ্গে লোকেশন শেয়ার করা যাবে। প্রাপকদের কাছে এই ইভেন্টের আমন্ত্রণ গ্রহণ বা প্রত্যাখ্যান করার বিকল্প অপশন থাকবে।

উল্লেখ্য, বর্তমানে ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের স্টেবল সংস্করণে অর্থাৎ সকল ব্যবহারকারীদের জন্য এটি চালু করার আগে এর কার্যকারিতা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে চাইছে প্রতিষ্ঠানটি। 

এস/ আই.কে.জে/  


হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250