শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ নেই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৪ পূর্বাহ্ন, ১৫ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অনেকটা স্বাভাবিক রয়েছে। মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন।

শনিবার (১৫ই জুন) সকালে মহাসড়কের কুমিল্লা অংশে কোথাও গাড়ির চাপ দেখা যায়নি। পুরো অংশই ফাঁকা রয়েছে।

হাইওয়ে পুলিশ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোথাও গাড়ির চাপ নেই। মহাসড়ক একদম ফাঁকা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়তে পারে।

আরো পড়ুন: শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, মহাসড়কে চাপ না থাকায় মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন। মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে পুলিশের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ই জুন) দুপুরের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। এতে ধীরে ধীরে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা চলে মধ্যরাত পর্যন্ত। পরে গাড়ির চাপ কমে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

এসি/

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250