শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

নিজেকে বিয়ে করা নারী এখন ডিভোর্সি, খুঁজছেন পুরুষ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিজেকে বিয়ে করেও সম্পর্ক টেকাতে পারলেন না এক নারী। মাত্র এক বছরের মাথায় বৈবাহিক সম্পর্কের ইতি টানতে হলো তাকে। এখন আবারও বিয়ের স্বপ্ন দেখছেন। তবে এবার তিনি স্বামী হিসেবে একজন পুরুষ খুঁজছেন।

গত বছর সুয়েলেন কেরি নামের ওই নারী লন্ডনে নিজের সাথে গাঁটছড়া বাঁধেন। ৩৬ বছর বয়সী কেরির জন্ম ব্রাজিলে। লন্ডনে বসবাস করা এ মডেল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালী। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা প্রায় সাড়ে চার লাখ। ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর বিয়ের পোশাকে ছবি আপলোড দিয়ে নিজেকে নিজের বিয়ের খবর জানান। তখন তার ফলোয়ারদের মধ্যে ঘটনাটি আলোড়ন তুলেছিল।

ভারতীয় সংবাদমাধ্যম উইঅন-এর এক প্রতিবেদনে বলা হয়, ডিভোর্স নিয়ে কেরি যুক্তরাজ্যের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। কেরি বলেছেন, নিজেকে বিয়ে করার পরে কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন। একটি চক্র কখন শেষ করতে হবে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্ক টিকিয়ে রাখতে তিনি নিজের জন্য নিখুঁত হতে পারেননি। এমনকি নিজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধতার চ্যালেঞ্জও ছিল। যেমন, সব সময় স্বামীর (নিজ) সঙ্গে থাকায় সারাক্ষণ নিখুঁত হওয়ার প্রত্যাশা কাজ করছিল।

নিজেকে বিয়ে করাকে সোলোগামি বলে চিহ্নিত করা হয়। বিশ্বের প্রায় সব দেশে এটি অদ্ভূত এবং নিষিদ্ধ (ট্যাবু) আচরণ। অনেকে সোলোগামিকে রোগ হিসেবে বর্ণনা করে রোগীর চিকিৎসার কথা বলেন। বাংলাদেশের মতো মুসলমান দেশগুলোতে সোলোগামি বিকৃত যৌনাচার। বিষয়টি অনেকটা হস্তমৈথুনের সমান।

কেরিও নিজেকে বিয়ের পর একাকিত্ব বোধ করতে থাকেন। এমনকি সম্পর্ক টেকাতে তিনি থেরাপি নিয়েছেন বলে জানা গেছে। তবে সেটি তার মনকে স্থির করতে পারেনি। নিজের সঙ্গে নিজের দাম্পত্য কলহ চলতে থাকে। এক পর্যায়ে ডিভোর্সের সিদ্ধান্ত নেন। সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আবারও বিয়ের ইচ্ছার কথা জানান। কেরি লিখেন, এবার তিনি স্বামী (পুরুষ) খুঁজছেন।

কেরি বলেন, আমি বুঝতে পেরেছিলাম যে- একাকী বিয়ে আমার নিরাময় এবং আত্ম-আবিষ্কারের একটি প্রক্রিয়া ছিল। কিন্তু আমি এটাও বুঝেছিলাম যে- বয়সের সঙ্গে মানবিক বৃদ্ধি আমাদের বিভিন্ন দিকে নিয়ে যেতে পারে।

ওআ/কেবি

ডিভোর্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250