বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে আঘাত হানল অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ *** নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা নেই, ইসরায়েলে সরকার গঠনের চাবি আরব দলগুলোর হাতে *** বীরশ্রেষ্ঠ হামিদুরের মৃত্যুবার্ষিকী আজ *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর *** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা

পিনাকী ভট্টাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১১ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইউটিউবার পিনাকী ভট্টাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। 

রোববার (১৮ই ফেব্রুয়ারি) সিলেটে সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা সহসভাপতি আব্দুর রহমান।

পিনাকী ভট্টাচার্য ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- কন্টেন্ট ক্রিয়েটর নাজমুল ইসলাম, শাহরিয়ার হোসেন সাকিব (এসএইচ), ফেসবুক পেইজ ‘ফাইট ফর ডেমোক্রেসি’র এডমিন শাকিল আহমেদ, মো. হাসান মিয়া (হাসান), মো. আব্দুল হাদী ও মো. রেজউল করিম।

আরও পড়ুন: ইলিয়াসকে ধরিয়ে দিতে নিউইয়র্কের দেয়ালে দেয়ালে পোস্টার

ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. মনির কামাল মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য সিআইডি জোন সিলেটকে নির্দেশ দেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সিলেটের এডিশনাল পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও সিলেট জেলা বারের আইনজীবী টিপু রঞ্জন দাশ।

জানা যায়, সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও এডিট করে ব্যঙ্গাত্মকভাবে ফেসবুকে প্রচার করায় এ মামলা করা হয়।

এসকে/ 

মামলা পিনাকী ভট্টাচার্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250