মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা *** রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা *** বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন *** ওসমান হাদিকে গুলি: 'সর্বদলীয় সমাবেশে' সংহতি জানালেও যায়নি বিএনপি *** আনিস আলমগীরের গ্রেপ্তার-রিমান্ডের ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্বেগ *** অ্যাডিলেডের স্পিন–দুর্গে ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার পেসারকে নিল ইংল্যান্ড *** নতুন রাজনৈতিক বাস্তবতায় নতুন প্রত্যাশা জাতির মনে *** নির্বাচন শুধু প্রশাসনিক প্রস্তুতির বিষয় নয়: জিল্লুর রহমান *** আনিস আলমগীর ওয়ার জার্নালিস্ট, দেশে এরকম দ্বিতীয় জন নেই

সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার চেষ্টা নাসার মহাকাশযানের

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সূর্যের সবচেয়ে কাছের পথ দিয়ে অতিক্রম করে নাসার একটি মহাকাশযান ইতিহাস গড়ার চেষ্টা করছে। পার্কার সোলার প্রোব সূর্যের বাইরের বায়ুমণ্ডলের প্রচুর তাপমাত্রা এবং চরম বিকিরণ সহ্য করে অবস্থান করছে সূর্যের খুব কাছাকাছি স্থানে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সূর্যের অনেক নিকটে প্রবেশ করায় বেশ কয়েক দিন যোগাযোগের বাইরে রয়েছে সোলার প্রোবটি। আগামী ২৭শে ডিসেম্বর, সোলার প্রোবটি থেকে একটি সংকেতের প্রত্যাশ করছেন বিজ্ঞানীরা। মূলত, সংকেত পেলে নিশ্চিত হওয়া যাবে প্রোবটির সঠিক অবস্থান।

এই অনুসন্ধানটি নাসার গবেষণার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারন- সূর্য কীভাবে কাজ করে তা আরও ভালভাবে বুঝতে সাহায্য করবে এই সোলার প্রোবটি।

নাসার হেড অফ সাইন্স ডা. নিকোলা ফক্স বলেছেন, “শতাব্দি ধরে মানুষ সূর্য নিয়ে অধ্যয়ন করেছে, কিন্তু একটি জায়গার বায়ুমণ্ডল অনুভব করা সম্ভব নয় যতক্ষণ না সেখানে যাওয়া যায়। তাই, সোলার প্রোবটির সংকেতের প্রত্যাশায় আছি।

ওআ/কেবি

নাসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250