বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার, এলএমজির জন্য ৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৫

#

উদ্ধার হওয়া অস্ত্রের একাংশ। ফাইল ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানের পরপরই রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে লুট করা অস্ত্র ও গুলি উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হয়েছে। অস্ত্র বা গোলাবারুদ উদ্ধারে তথ্য দিতে পারলে আর্থিক পুরস্কার দেওয়া হবে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে শুক্রবার (৫ই সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বিজ্ঞপ্তিতে পিস্তল ও শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধারে ১ লাখ টাকা, এসএমজিতে (স্মল মেশিনগান) ১ লাখ ৫০ হাজার টাকা, এলএমজি (লাইট মেশিনগান) উদ্ধারে ৫ লাখ টাকা এবং প্রতি রাউন্ড গুলি উদ্ধারে ৫০০ টাকা পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে।

গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই রাজধানী ও আশপাশের অন্তত ডজনখানেক থানায় হামলা চালিয়ে অস্ত্র-গুলি লুট করা হয়। এসব অস্ত্র-গুলি উদ্ধার করা না গেলে তা অপরাধীদের হাতে পড়ে বড় ধরনের নাশকতায় ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা একাধিক পুলিশ কর্মকর্তার।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ টাস্কফোর্স অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি জনসম্পৃক্ততার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, বিষয়টি শুধু পুলিশের সংকট নয়; জাতীয় নিরাপত্তার জন্যও বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশ পুলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

🕒 প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

🕒 প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250