বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তসীমান্ত নদী ও গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা চলছে: হুমায়ুন কবির *** সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কার্সন *** নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা *** চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি *** ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, শুরু ভোটের আনুষ্ঠানিক লড়াই *** ‘মেসির বিদায় ভীষণ সুন্দর ছিল, রোনালদোও এটা প্রাপ্য’ *** সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী *** ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী *** সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ *** সৌদির পক্ষে ইয়েমেনে হুতিদের মোকাবিলায় সেনা পাঠাতে পারে সিরিয়া

সন্ধ্যার নাস্তায় মুড়ি খান? শরীরে কী ঘটছে জানুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই আছেন যারা সন্ধ্যাবেলায় ক্ষুধা মেটাতে মাঝেমধ্যেই ঝালমুড়ি খান। কিন্তু জানেন এর ফলে শরীরে কী হচ্ছে? কীভাবে মুড়ি খেলে পাবেন উপকার? এছাড়া, কখন মুড়ি আপনার ক্ষতি করবে সেটিও জেনে রাখুন।

চিকিৎসকরা বলছেন, মুড়িতে এমন কিছু উপাদান থাকে, যা শরীরের রক্তচাপ কিছুটা হলেও কমাতে সাহায্য করে। মুড়িতে সোডিয়াম একেবারেই কম থাকে। ফলে রক্তচাপ বাড়ার ভয় থাকে না। কিন্তু অতিরিক্ত চানাচুর বা লবণ মেশালে হিতে বিপরীত হতে পারে।

আরো পড়ুন : ডায়াবেটিস রোগীরা কতটুকু কাঁঠাল খেতে পারবেন

এই গরমে মুড়ি খেলে উপকার পাবেন। কারণ গরমে শরীর প্রচুর শক্তি ক্ষয় করছে। এই সময় নামিদামি খাবার না খেয়ে অল্প মুড়ি খেতে পারেন। কারণ এতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা খুব তাড়াতাড়ি শরীরে শক্তির যোগান দেয়।

যারা মুড়ি খেতে চান না, তারা পুষ্টির ভাণ্ডার থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ মুড়িতে ভিটামিন ডি, ক্যালসিয়াম ও আয়রন ফাইবারের মতো একাধিক পুষ্টিগুণ থাকে, যা শরীরের জন্য খুবই উপকারী। তাই নিশ্চিন্তেই মুড়ি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

তারা বলছেন, মুড়িতে বেশি তেল, মসলা ও চানাচুর ব্যবহার করলে তা হজমের সমস্যা তৈরি করতে পারে। তাই মুড়িতে হালকা তেল, অল্প মসলা এবং শসা ইত্যাদি সহযোগে খেলে, সেই মুড়ি অনেক উপকারী হবে। মুড়িতে বেশি মসলা, তেল ব্যবহার না করাই ভালো।

এস/ আই.কে.জে


মুড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250