সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

শীতে প্রেমিক না থাকায় আফসোস শ্রীলেখার!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বরাবরই রাখঢাক ছাড়াই নিজের মনের কথা স্পষ্টভাবে বলে দিতে পারেন ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তেমনভাবেই নেহাত মজা করেই একটা মনের কথা জানালেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরে প্রেমিক না থাকার বিষয়ে তার আক্ষেপ তুলে ধরেন।

বুধবার (১১ই ডিসেম্বর) রাতে শ্রীলেখা মিত্র এক ফেসবুক পোস্টে লেখেন, ‘শীত আসছে আর একটাও প্রেমিক নেই আমার। কতগুলো বছর হয়ে গেল।’ তিনি একইসঙ্গে লেখেন, ‘বলি এই বেঞ্চমার্ক এত হাই কেন আমার?’

কিন্তু কেন প্রেমিক নেই বলে আফসোস করছেন শ্রীলেখা? আসলে শীতের জামার জন্য! সেগুলো অন্তত পরে ডেট এ যেতে পারতেন শ্রীলেখা, এমনটাই হয়ত বোঝাতে চেয়েছেন তিনি। সেই পোস্টে অভিনেত্রী আরও যোগ করেন, ‘শীতের ভালো ভালো জামা কাপড় পরে বেরোতেই পারছি না। জ্যাকেট, টুপি, স্কার্টগুলো কাঁদছে। আর আমি ওদের দুঃখে।’

আরো পড়ুন : ১৫ বছর পর ঢাকায় সার্বজনীন কনসার্টে গাইবেন বেবী নাজনীন

প্রসঙ্গত কিছুদিন আগেই অভিনেত্রীর মেয়ের জন্মদিন ছিল। আর সেই উপলক্ষ্যে মেয়েকে শুভেচ্ছা জানিয়ে একটি আদুরে পোস্টও করেন অভিনেত্রী। শ্রীলেখা যে ছবিগুলো পোস্ট করেছিলেন সেখানে তার প্রাক্তন স্বামী শিলাদিত্য সান্যালের কোলে দেখা যাচ্ছে ছোট্ট ঐশীকে। 

ঐশীর ভালো নাম মাইয়া। মেয়ের জন্মদিনে অভিনেত্রী তাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ছোট্ট মনে কষ্ট চেপেই বেড়ে উঠেছে। মানুষের মতো মানুষ হয়েছে, আমাদের এই ছোট্ট ইউনিটটা বাইরের ঝড় ঝাপটা সামলে বহাল আছে এবং থাকবে। আশীর্বাদ করবেন।’

প্রসঙ্গত, শ্রীলেখা এবং শিলাদিত্য আর একসঙ্গে নেই। ২০১৩ সালেই বিবাহ বিচ্ছেদ হয় তাদের।

এস/ আই.কে.জে/   


শ্রীলেখা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250