শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

এচেভেরির গোল উদযাপন মনে করিয়ে দিল মেসিকে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটির হয়ে গোল করার পাশাপাশি পারফরম্যান্সেও নজর কেড়েছেন ক্লদিও এচেভেরি। ম্যাচে ১৭ বার বল স্পর্শ করে ১১টি পাস দিয়েছেন তিনি, যার মধ্যে ১০টি সফল। সব মিলিয়ে ৯১ শতাংশ পাস সফল দিয়েছেন এচেভেরি। খবর এএফপির।

এচেভেরির জন্য সিটিতে আসল শুরুটা হয়েছে মূলত আজ ক্লাব বিশ্বকাপে আল–আইনের বিপক্ষে ম্যাচে, যেটা সিটি জিতেছে ৬–০ গোলে।

এ ম্যাচ দিয়েই প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়েছিলেন ১৯ বছর বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার। তবে ৪৫ মিনিটই যথেষ্ট ছিল এচেভেরির। এর মধ্যে ফ্রি–কিক থেকে অসাধারণ এক গোল করে মনে করিয়ে দিয়েছেন মেসিকে।

সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল–আইনের বিপক্ষে ম্যাচের ২৭ মিনিটে বক্সের বাইরে ফ্রি–কিকটি পায় সিটি। ডান পাশে বক্সের কাছাকাছি জায়গা থেকে ফ্রি–কিক নিতে আসেন এচেভেরি। ডান পাশের ওপরের কোনা ঘেঁষে তাঁর নেওয়া দুর্দান্ত শটটি থামানোর জন্য আল–আইন গোলরক্ষক জায়গা থেকে নড়ার সুযোগও পাননি। মুহূর্তের মধ্যে বল জড়ায় জালে।

ম্যানসিটির হয়ে নিজের প্রথম গোলের উদ্‌যাপনে মেতে ওঠেন এচেভেরি। দুদিন আগে প্রায় একই জায়গা থেকে ফ্রি–কিকে গোল করে মুগ্ধতা ছড়িয়েছিলেন লিওনেল মেসি।

আরএইচ/


ম্যানচেস্টার সিটি ক্লাব বিশ্বকাপ ক্লাব ফুটবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250