শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’

যতো প্রভাবশালী হোক, দুর্নীতির তদন্ত ও বিচার হবে : কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৪

#

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে। যে যতো প্রভাবশালী হোক তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে। তদন্ত শেষে মামলা করা যাবে, মানে বিচারের আওতায় আসবে।

মঙ্গলবার (১৮ই জুন) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুদক তদন্ত করেনি। তার ব্যাপারে কী করে জানবো? সরকারের নজরে আসার আগে সরকার কীভাবে ব্যবস্থা নেবে? যখনই কোনো দুর্নীতির অভিযোগ নজরে এসেছে ব্যবস্থা নিয়েছি। গণমাধ্যমে আসার পর কিংবা সরকারের নজরে আসার পর সরকার কারো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এমন ঘটনা ঘটেনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে। কেউ দুর্নীতি করলে তদন্ত ও মামলা করার নিরঙ্কুশ স্বাধীনতা আছে তাদের। যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হয়নি সে বিষয়ে কথা বলে অন্ধকারে ঢিল ছুড়বো কেন?

আরো পড়ুন: ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

সেন্টমার্টিন ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বিষয়ে বিরোধিতা করেছেন ওবায়দুল কাদের। এ সময় তিনি সার্বভৌমত্বে আঘাত কোথায় তা চ্যালেঞ্জ দিয়ে জানতে চেয়েছেন।

ওবায়দুল কাদের বলেছেন, মূল্যস্ফীতির কারণে ঈদের আনন্দ ম্লান হয়েছে এমন চিত্র বাস্তব নয়। গত বছরের তুলনায় এ বছর প্রথম দিনই তিন লাখ বেশি পশু কোরবানি হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, ঈদুল আজহায় পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে পাঁচ কোটি এবং বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে চার কোটি টাকা।

১০ শতাংশের মতো মূল্যস্ফীতি আছে দেশে। এটুকু পরিস্থিতি থেকে উত্তরণের জন্যও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এসি/ আই.কে.জে/

দুর্নীতি কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250