শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

মন্ত্রীদের জন্য ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত সরকারের, তীব্র সমালোচনা আব্দুন নূর তুষারের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩১ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি সুইমিং পুলসহ মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের নেওয়া এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার। নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক  পোস্টে এ সমালোচনা করেন তিনি।

ফেসবুক পোস্টে আব্দুন নূর তুষার লেখেন, ‘বৈষম্য দূর করবে কি উল্টো সুইমিং পুলসহ মন্ত্রীদের ৯০৩০ বর্গফুটের ফ্ল‍্যাট বানাবে, এই সিদ্ধান্ত নিয়েছে এই সরকার। দেশের কতটি পরিবার ২০০০ বর্গফুটের বেশি জায়গা নিয়ে থাকে? আপনারা জানেন তো মন্ত্রীদের বাড়ির আসবাব থেকে তৈজসপত্র সব সরকারি। আসবাব কাঠের হয়। এটা পরিষ্কার রাখার খরচ কতো? টয়লেট কয়টা? হারপিক লাগবে কয় টাকার।’

তিনি আরো লিখেন, ‘মনে আছে নিশ্চয়ই তারা আসার পর বলেছিল সরকারের খরচ কমাবে। বলেছিল উন্নয়নের নামে অপচয় হয়েছে। এখন এটা কি? সাধারণ এমপি আর মন্ত্রীর মধ‍্যেই বৈষম‍্য। আমজনতা তো দূরের বিষয়! মন্ত্রীরা মনে হয় ফ্ল্যাটের মধ‍্যে জগিং করবে। ফুটসাল খেলবে। আহা! কি সুখ!’

আব্দুন নূর তুষার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250