সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে: ধ্রুব রাঠি *** নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত *** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন জয়পুরহাটের কৃষকরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

রোপা আমনের চারার জন্য বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে চলতি ২০২৪-২৫ খরিপ-১, মৌসুমে ৬৯ হাজার ৮৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ।

এর মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল জাতের ৬১ হাজার ৯৮০ হেক্টর, হাইব্রিড জাতের ৭ হাজার ৫২৫ হেক্টর ও স্থানীয় জাতের ১ হাজার ৩৪৫ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা। এতে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩ লাখ টন। চলতি আষাঢ় মাসে বৃষ্টিপাত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। ফলে রোপা আমন চাষে এবার কোনো সমস্যা হবে না। রোপা আমন চাষের জন্য উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে সদর উপজেলায় ১৭ হাজার হেক্টর জমিতে, পাঁচবিবি উপজেলায় ১৯ হাজার ৪০০ হেক্টর, আক্কেলপুর উপজেলায় ১০ হাজার ৭২৫ হেক্টর, ক্ষেতলাল উপজেলায় ১০ হাজার ৭৭৫ হেক্টর ও কালাই উপজেলায় ১১ হাজার ৯৫০ হেক্টর জমি।  

আরো পড়ুন: নওগাঁয় ৫ হাজার ২৯০ হেক্টর জমিতে পাট চাষ

চলতি জুলাইয়ের শেষ দিকে আমনের চারা রোপণ কার্যক্রম শুরু হবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন।  

কৃষি বিভাগ জানায়, জয়পুরহাটে চলতি মৌসুমে রোপা আমন চাষ সফল করতে ৩ হাজার ৫৮৮ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। ২০২৩-২৪ মৌসুমে জেলায় বোরোর বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের হিসাবে মতে, জেলায় এবার বোরো চাল উৎপাদন হয়েছে সাড়ে ৩ লাখ টন। ইতোমধ্যে জেলায় শতভাগ বোরো ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে। কৃষকরা বর্তমানে রোপা আমন চাষের প্রস্তুতি গ্রহণ করছে বলে জানায় কৃষি বিভাগ।    

এসি/ আই.কে.জে/

জয়পুরহাট আমন চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250