শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির

ঢাকার সঙ্গে সারাদেশের বাস যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত


দূরপাল্লার সব ধরনের বাস বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৮ই জুলাই) সকাল থেকে রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অন্যান্য জেলা থেকেও আসছে না কোনো বাস।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা ও শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে এবং সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। শিক্ষার্থীদের এ আন্দোলনে ঢাকার সঙ্গে সব জেলার বাস যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

বুধবার (১৭ই জুলাই) শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন- হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি সেবা ছাড়া এই কর্মসূচি চলাকালে সব কিছু বন্ধ থাকবে।

আরও পড়ুন: গণপরিবহন কম, ভরসা রিকশা-সিএনজি

গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারের বাসের স্টাফ ও কর্মচারীরা গণমাধ্যমকে জানান, মালিকরা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া টার্মিনালে যাত্রীর সংখ্যা খুব কম থাকায় বাস কোথাও ছেড়ে যায়নি। 

সকালে এ দুই বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রী না থাকায় টার্মিনালের প্রায় সব টিকিট কাউন্টার ফাঁকা। টার্মিনালের অনেক বাস কাউন্টার বন্ধ দেখা গেছে। সারি সারি দাঁড়িয়ে আছে বাসগুলো।

স্টাফরা গণমাধ্যমকে জানান, সকাল থেকে একজন যাত্রীও টিকিট কিনতে আসেননি। তবে সকালে রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড থেকে কয়েকটি বাস ঢাকার আশেপাশে ছেড়ে গেছে।

এসি/কেবি

ঢাকা বাস যোগাযোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250