বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

বাংলাদেশি শ্রমিকদের অবদানের স্বীকৃতি মাল্টিপল এন্ট্রি ভিসা: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৫

#

মালয়েশিয়ায় বৈধ বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) চালুর ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিয়ন বিন ইসমাইল। এর ফলে শ্রমিকেরা পরিবারের সঙ্গে দেখা করতে নিজ দেশে ফেরার পর পুনরায় মালয়েশিয়ায় ফিরে যেতে পারবেন, প্রতিবার নতুন ভিসার জন্য আবেদন করতে হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী এই পদক্ষেপকে ‘বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রতি মালয়েশিয়ার কৃতজ্ঞতার প্রতীক’ হিসেবে বর্ণনা করেছেন। খবর বাসসের।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়ায় সরকারি সফরের অংশ হিসেবে এই ঘোষণা আসে। সফরকালে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাত, শিক্ষা, গবেষণা, সেমিকন্ডাক্টর ও নীল অর্থনীতি নিয়ে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর হয়।

সাইফুদ্দিন নাসুতিয়ন বলেন, এমইভি চালুর উদ্যোগ মালয়েশিয়ার বৈদেশিক শ্রম ব্যবস্থাপনায় আরও মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এটি মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানবসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ সহযোগিতায় বাস্তবায়িত হবে।

সাইফুদ্দিন আরও জানান, বাংলাদেশের প্রধান উপদেষ্টার সফর দুই দেশের আস্থা ও শ্রদ্ধার সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। বাণিজ্য, শিক্ষা ও শ্রমবাজারে ঐতিহ্যবাহী সহযোগিতার পাশাপাশি নতুন খাতে অংশীদারিত্বের অঙ্গীকার হয়েছে।

মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গা শরণার্থী ইস্যুতেও মালয়েশিয়া বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছে এবং আসিয়ান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় শান্তিপূর্ণ সমাধানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও যৌথ লাভ ভাগাভাগির মনোভাব নিয়ে মালয়েশিয়া ও বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিক কৌশলগত অংশীদার হিসেবে আরও এগিয়ে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

🕒 প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

🕒 প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250