শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর, সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩৩ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সম্পাদক পরিষদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিষদের নতুন নির্বাহী কমিটির নির্বাচন হয়েছে। পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন নিউ এইজ সম্পাদক নূরুল কবীর এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

আজ বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) দুপুরে রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে পরিষদের নতুন এই নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়।

সভায় উপস্থিত ছিলেন মাহফুজ আনাম, সম্পাদক ও প্রকাশক, দ্য ডেইলি স্টার; মতিউর রহমান চৌধুরী, সম্পাদক, মানবজমিন; মতিউর রহমান, সম্পাদক, প্রথম আলো; শামসুল হক জাহিদ, সম্পাদক, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস; তাসমিমা হোসেন, সম্পাদক, দৈনিক ইত্তেফাক; দেওয়ান হানিফ মাহমুদ, সম্পাদক, বণিক বার্তা; নূরুল কবীর, সম্পাদক, নিউ এইজ; এ. এম. এম. বাহাউদ্দিন, সম্পাদক, দৈনিক ইনকিলাব এবং মো. মোজ্জাম্মেল হক, সম্পাদক, করতোয়া।

এ ছাড়া, অনলাইনে যুক্ত ছিলেন ড. এম. রমিজউদ্দিন চৌধুরী, সম্পাদক, দৈনিক পূর্বকোণ এবং রুশো মাহমুদ, সম্পাদক, সুপ্রভাত বাংলাদেশ।

সভায় উপস্থিত নবযুক্ত সদস্যদের মধ্যে ছিলেন শাহেদ মোহাম্মদ আলী, সম্পাদক, দৈনিক সমকাল; ইনাম আহমেদ, সম্পাদক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড; হাসান হাফিজ, সম্পাদক, কালের কণ্ঠ; আবু তাহের, সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন এবং মো. রেজাউল করিম (লোটাস), সম্পাদক, ডেইলি সান।

নূরুল কবীর দেওয়ান হানিফ মাহমুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250