মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ১৪২৭ ক্যামেরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আধুনিক প্রযুক্তির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন উত্তর হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। 

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০টি জায়গায় ১৪২৭টি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

বুধবার (৭ই ফেব্রুয়ারি) দুপুরে উত্তর হাইওয়ে পুলিশের সদর দফতরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সঙ্গে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খানের সৌজন্য সাক্ষাৎকালে এই তথ্য দেন তিনি।    

শাহাবুদ্দিন খান বলেন, দুই-এক মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ক্যামেরা স্থাপনের কাজ শেষে হবে। ক্যামেরাগুলোতে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) রয়েছে এবং একটি নেটওয়ার্কের আওতায় এগুলো পরিচালিত হবে। প্রধানমন্ত্রী এর উদ্বোধন করতে পারেন।

উত্তর হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি বলেন, মহাসড়কটি ক্যামেরার আওতায় এলে ভালো পুলিশিংয়ের পাশাপাশি মহাসড়কও নিরাপদ হবে।

জনবল ঘাটতি রয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ৩৬টি হাইওয়ে থানা ও ৩৭টি ফাঁড়ি অর্থাৎ মোট ৭৩টি থানাও ফাঁড়ি রয়েছে। আর জনবল রয়েছে ২৮৬১ জন।

আরও ৭ হাজার জনবল চেয়ে প্রস্তাব করা হয়েছে জানিয়ে শাহাবুদ্দিন খান বলেন, আরও প্রায় সমান সংখ্যক (৭৬) হাইওয়ে থানা বা ফাঁড়ি গঠনের চিন্তা ভাবনা করা হচ্ছে।

আরও পড়ুন: চার লেন থেকে ৮ লেন হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কমবে যানযট

তিনি বলেন, বাংলাদেশ প্রায় ২২ হাজার কিলোমিটার হাইওয়ে রয়েছে। কিন্তু হাইওয়ে পুলিশ দেখছে মাত্র ৩ হাজার কিলোমিটার সড়ক। বাকি সড়ক জেলা পুলিশ বা মেট্রোপলিটন পুলিশ দেখছে। প্রস্তাবিত জনবল পেলে ৯ হাজার কিলোমিটার দেখতে পারবে হাইওয়ে পুলিশ।

তিনি বলেন, হাইওয়েতে কোন খারাপ ঘটনার আঙ্গুল কিন্তু হাইওয়ে পুলিশের দিকে দিতে থাকে জনগণ। কিন্তু এটা জানে না যে ওই খারাপ কাজটি আমাদের আওতায় ঘটেনি।

সাক্ষাতে ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ক্র্যাব সদস্যদের নানা দিক তুলে ধরেন এবং সামনের কর্মপরিকল্পনার বিষয় নিয়ে হাইওয়ে পুলিশের প্রধানের সঙ্গে আলোচনা করেন।

সৌজন্য সাক্ষাতে হাওয়ের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্র্যাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসকে/ 

সিসি ক্যামেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250