সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

শৃঙ্খলা ভেঙে আর্জেন্টিনার দুই ম্যাচে নিষিদ্ধ এমি মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের শুরু থেকে আর্জেন্টিনার হয়ে নিজের জাতটা ঠিকই চিনিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। প্রিমিয়ার লিগে আর্সেনালে বার্নার্ড লেনোর ইনজুরির সুবাদে বদলি নেমেই নিজের সক্ষমতার জানান দিয়েছিলেন এই গোলরক্ষক। এরপর থেকে আর খুব একটা পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এমি অবশ্য বিতর্কিতও কম নন। বিশ্বকাপ জয়ের পর অশালীন ভঙ্গিতে ধরে রেখেছিলেন সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস ট্রফি। এরপর থেকে বেশ কয়েকবারই একই ভঙ্গিমায় ট্রফি নিয়ে উদযাপন করতে দেখা যায় বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে। 

সবশেষ ২০২৪ সালে কোপা আমেরিকা জেতার পরেও একইভাবে অশালীন ভঙ্গিতে করেছিলে ট্রফি জয়ের উদযাপন। এবারে অবশ্য পার পাওয়া হচ্ছে না। ট্রফি নিয়ে এমন উদযাপনের জন্য তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি। অক্টোবরে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ তাই মিস করবেন তিনি। 

সেপ্টেম্বর মাসে চিলির বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এরপরেই দেশের মাঠে প্রথমবার ২০২৪ সালে জেতা কোপা আমেরিকার ট্রফি নিয়ে উদযাপন করার সুযোগ পায় আলবিসেলেস্তেরা। তখনই ট্রফি হাতে অশালীন উদযাপন করেন এমি মার্তিনেজ। 

আরো পড়ুন : ফুটসাল বিশ্বকাপ : বড় জয়ে কোয়ার্টারে ব্রাজিল

এছাড়া কলম্বিয়ার বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে হারের পর সেখানকার এক টিভি ক্যামেরাম্যানকে চড় দেয়ার শাস্তিও পেয়েছেন এমি। ক্যামেরাম্যান জনি জ্যাকসন পরবর্তীতে জানিয়েছিলেন, অ্যাস্টন ভিলায় খেলা এই গোলরক্ষক তাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন। সেসময় এমি মার্তিনেজ বেশ রাগান্বিত ছিলেন বলে উল্লেখ করেন তিনি। 

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার খবর নিশ্চিত করেছে। যেখানে বলা হয়েছে, পর্যাপ্ত যুক্তি উপস্থাপনের পর্ব ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থার ডিসিপ্লিনারি কমিটি নিচের সিদ্ধান্ত নিয়েছে:  

এমিলিয়ানো মার্তিনেজ তার আগ্রাসী ব্যবহার এবং ফেয়ার প্লের বিধিনিষেধ ভঙ্গের দায়ে অভিযুক্ত সাব্যস্ত হয়েছেন। মার্তিনেজের এই শাস্তির সঙ্গে দ্বিমত পোষণ করে আর্জেন্টিনা। এই নিষেধাজ্ঞার ফলে ১০ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ মিস করবেন ৩২ বছর বয়েসী এই গোলরক্ষক। 

এস/ আই.কে.জে/

এমি মার্তিনেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250