শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুর ৫ কারখানার

বেতন পেলেন শ্রমিকরা, শনিবার থেকে খুলবে কারখানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৪

#

অবশেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেয়া কথা অনুযায়ী গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস গ্রুপের ৫টি কারখানার সাড়ে ৬ হাজার শ্রমিক ও স্টাফদের বেতন পরিশোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেয়া হয়। এছাড়া শনিবার (১৬ই নভেম্বর) থেকে কারখানা যথারীতি খুলে দেয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।

গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস গ্রুপের ৫টি কারখানা রয়েছে। এগুলো হচ্ছে- টিএনজেড অ্যাপারেলস বেসিক ক্লোথিং, বেসিক নিটওয়্যার, অ্যাপারেলস প্লাস ইকো ও অ্যাপারেলস আর্ট লিমিটেড। এসব কারখানায় স্টাফসহ সাড়ে ৬ হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে গত শনিবার সকাল ৯টা থেকে সোমবার রাত পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে। পরে গত সোমবার রাতে ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বৈঠক করে বেতন দেয়ার সিদ্ধান্ত জানানো হলে রাতেই অবরোধ প্রত্যাহার করে। আগামী রোববার পর্যন্ত সময় নেয়া হলেও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কারখানার শ্রমিকদের মোবাইল ব্যাংকিং অ্যাকেউন্টে টাকা পাঠানো হয়। বেতন পেয়ে শ্রমিকরাও সন্তোষ প্রকাশ করেছেন।

কারখানার এক শ্রমিক গণমাধ্যমকে বলেন, আমরা টেহার লাইগা কাম করি। মাস শেষে টেহা পাইলে আর কোনো কথা নাই। টেহা পাইছি টেহা ওঠাইয়া বাড়ির ভাড়া ও দোকান বাকিও দিয়া দিছি।

গত সোমবার রাতে শ্রম ভবনে ত্রিপক্ষীয় বৈঠকে টিএনজেড গ্রুপের ৩১ জন শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএর নেতারা এবং শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বলা হয়, ১৭ই নভেম্বরের মধ্যে শ্রমিকদের সেপ্টেম্বর মাসের এবং ৩০শে নভেম্বর অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। গ্রুপের কারখানাগুলো কর্তৃপক্ষ দ্রুত খুলে দেবে। এছাড়া ৩০ নভেম্বরের আগে কেউ যদি আবার সড়ক অবরোধ করেন তাহলে টাকা পরিশোধ করা হবে না বলেও জানানো হয় বৈঠক থেকে। সেই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় বেতন পরিশোধ করা হয়েছে।

টিএনজেড অ্যাপারেলস গ্রুপের চেয়ারম্যান মো. হেদায়তুল হক বেতন পরিশোধের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, শ্রমিক অসন্তোষ নিরসনে সহযোগিতা করায় উপদেষ্টাসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. শফিকুজ্জামান, অতিরিক্ত সচিব সবুর হোসেন, বিজিএমইএর অতিরিক্ত সচিব রফিকুল ইসলামের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা শ্রমিকদের অবরোধ প্রত্যাহার করার বিষয়ে সব রকমের সহযোগিতা করেছেন।

উল্লেখ্য, গত বুধবার কারখানার শ্রমিকদের বেতন না দিয়ে অর্থ আত্মসাৎ এবং শ্রমিকদের উসকানি দিয়ে জননিরাপত্তায় হুমকি ও দুর্ভোগ সৃষ্টির অভিযোগে টিএনজেড গ্রুপের পরিচালক আবদুল হালিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

ওআ/

ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250