শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’

বিশ্বজুড়ে কমেছে খাদ্যপণ্যের দাম

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

গেলো জানুয়ারিতে বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। সংস্থাটি জানিয়েছে, গত বছরের অব্যাহত প্রবণতা মেনেই এ বছরও মূল্য সূচক কমেছে। 

জাতিসংঘের সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, গম ও ভুট্টার দাম কমায় খাদ্য মূল্য কমেছে। 

সংস্থাটির খাদ্য মূল্য সূচক বিশ্ব বাজারে বিভিন্ন খাদ্য পণ্যের দামের মাসিক পরিবর্তন পরিমাপ করে। সে অনুযায়ী জানুয়ারিতে খাদ্য মূল্য সূচক দাঁড়িয়েছে ১১৮ পয়েন্ট। এটি ডিসেম্বরের তুলনায় ১ শতাংশ এবং গত বছরের তুলনায় ১০.৪ শতাংশ কম।

এফএও জানিয়েছে, সরবরাহকারী দেশগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে বিশ্বে  গমের রফতানি মূল্য কমায় ফাওয়ের সিরিয়াল মূল্য সূচক আগের মাসের তুলনায় ২.২ শতাংশ  কমেছে। এছাড়া ভূট্টার দামও কমেছে।

আরও পড়ুন: সাজা কমলো সাবেক মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর

সংস্থাটি জানিয়েছে, গত সাতমাস ধরে মাংসের মূল্য সূচকও অব্যাহতভাবে কমছে। গত ডিসেম্বরের তুলনায় এ হার ১.৪ শতাংশ কমেছে। তবে একই সময়ে চিনির মূল্য বেড়েছে। আগের মাসের তুলনায় জানুয়ারিতে চিনির মূল্য সূচক বেড়েছে ০.৮ শতাংশ।

সূত্র: এএফপির

এসকে/ 

জাতিসংঘ বিশ্ববাজার দাম কমেছে খাদ্যপণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250