শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন

ভারত ফেবারিট এমন কিছু কখনোই শোনেননি ভারতীয় অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মাঠের পারফরম্যান্সে ভারত দুর্দান্ত। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে গত দুই বছরে এই দুটি শিরোপা জিতেছে তারা। ছন্দে থাকা ভারতকেই এবারের এশিয়া কাপে ধরা হচ্ছে দুর্দান্ত। এই কথা শুনে রীতিমতো হতবাক স্বয়ং ভারতীয় অধিনায়ক।

টি-টোয়েন্টি সংস্করণে এশিয়া কাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। টুর্নামেন্ট শুরুর আগে আট দলের অধিনায়কেরা একত্রিত হয়েছেন। ক্যাপ্টেনস ডেতে ফটোসেশনে অংশ নিয়েছেন লিটন দাস, সূর্যকুমার যাদব, চারিত আসালাঙ্কা, সালমান আলী আঘা, রশিদ খানদের সঙ্গে এসেছেন ওমানের অধিনায়ক জতিন্দার সিং, আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ও হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তাজা।

ছবি তোলার পর সাংবাদিকদের সঙ্গে একে একে কথা বলেছেন অধিনায়কেরা। ভারত ফেবারিট শুনে রীতিমতো অবাক সূর্যকুমার। সাংবাদিকদের ভারতীয় অধিনায়ক বলেন, ‘কে বলেছে? আমি তো কিছুই শুনিনি। যদি আপনার প্রস্তুতি ভালো হয়, তখন টুর্নামেন্টে ভালো কিছু করার আত্মবিশ্বাস থাকবে আপনার।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা অবসর নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে। রোহিতের জায়গায় টি-টোয়েন্টি সংস্করণে অধিনায়ক হয়েছেন সূর্যকুমার। রোহিত-কোহলিদের ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারত ২০ ম্যাচ খেলে জিতেছে ১৭টিতেই।

সঞ্জু স্যামসন তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তিনটি সেঞ্চুরিই করেছেন এই সময়ে। টপ অর্ডারে অভিষেক শর্মা, তিলক ভার্মার মতো ব্যাটাররা আইপিএলের মতো ঝড় তুলতে পারছেন দেশের হয়েও। তা ছাড়া ভারতীয় দলের কাছে আরব আমিরাতের দুবাই, আবুধাবি পয়মন্ত ভেন্যু।

সূর্যকুমার বলেন, ‘আপনি এখানে অনেক দিন ধরে খেলছেন। কিন্তু আমরা এখানে এসেছি ৩-৪ দিন আগে। দল হিসেবে আমাদের সময়টা ভালো যাচ্ছে। ভালো কিছু করতে মুখিয়ে আছি।’

এবারের এশিয়া কাপে ‘এ’ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পাশাপাশি পাকিস্তান খেলবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের বিপক্ষে। জুলাই মাসে মিরপুরে বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান আছে দারুণ ছন্দে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ জিতেছে।

শারজায় আফগানদের ৬৬ রানে অলআউট করে ৭৫ রানে জিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান। ক্যাপ্টেনস ডেতে আজ মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) সালমান বলেন, ‘টি-টোয়েন্টিতে কাউকেই আমি ফেবারিট মানি না। বিশেষ দিনে ভালো ক্রিকেট খেলতে হবে আপনাকে। এই খেলা অনেক দ্রুত বদলায়। কয়েক ওভারের মধ্যেই খেলা পরিবর্তন হতে পারে।’

‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে সব ম্যাচই লিটনরা খেলবেন আবুধাবিতে। ১৩ ও ১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ।

সূর্যকুমার যাদব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার মৃত্যুর রাতে চার্লসকে ‘উচ্ছ্বসিত’ মনে হয়েছিল—দাবি ভাইয়ের

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250