শনিবার, ২১শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকাসহ ৮ জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন *** সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন *** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে

চিংড়ির মজাদার মুইঠ্যার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

কমবেশি সবাই চিংড়ির বিভিন্ন পদ খেতে ভালোবাসেন। তবে চিংড়ি দিয়ে যে মুইঠ্যাও রান্না করা যায়, তা হয়তো অনেকেরই জানা নেই। চিংড়ির চিরাচরিত মালাইকারি, ভাপা বা চচ্চড়ি ছেড়ে নতুন এই পদ বাড়িতে তৈরি করতে গেলে কী করতে হবে জেনে নিন-

উপকরণ-

১. চিংড়ি মাছ ৫০০ গ্রাম

২. আলু সেদ্ধ ১৫০ গ্রাম

৩. ধনেপাতা কুচি ২ চামচ

৪. রসুন বাটা ১ চামচ

৫. মরিচের গুঁড়া আধা চামচ

৬.হলুদের গুঁড়া আধা চামচ

৭. লেবুর রস ১ টেবিল চামচ

৮. কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ

৯. লবণ স্বাদমতো

১০. পেঁয়াজ কুচি ১ কাপ

আরো পড়ুন : ঘরে বসে সহজেই তৈরি করুন সুস্বাদু রসমালাই

১১. রসুন ৬-৭ কোয়া

১২. আদার টুকরো আধা ইঞ্চি

১৩. কাজু ৮-১০টি

১৪. টমেটো ১টি

১৫. আস্ত গরম মসলা পরিমাণ অনুযায়ী

১৬. তেজপাতা ১টি

১৭. ধনে গুঁড়া ১ চামচ

১৮. নারকেলের দুধ ১ কাপ

১৯. লবণ ও চিনি স্বাদমতো ও

২০. সরিষার তেল ৫ চামচ।

পদ্ধতি-

প্রথমে চিংড়ির খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিন। চিংড়িগুলোকে মিক্সিতে ভালো করে বেটে নিন। এরপর বড় একটি পাত্রে চিংড়ি বাটা, আলু সেদ্ধ, ধনেপাতা কুচি, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লেবুর রস, কাঁচা মরিচ বাটা ও লবণ ভালো করে মিশিয়ে নিন।

এবার একটি কড়াইতে সামান্য তেল গরম হতে দিন। তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন, আদার টুকরো, কাজু ও টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো মসলা ঠান্ডা হলে মিক্সিতে বেটে রাখতে পারেন।

তারপর আবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে তেজপাতা ও গোটা গরম মসলা ফোড়ন দিয়ে মিক্সিতে বেটে রাখা মসলা দিন। ভালো করে কষিয়ে নিয়ে একে একে গুঁড়া মসলাগুলোও দিয়ে নাড়তে থাকুন। তেল ছেড়ে এলে নারকেলের দুধ দিয়ে দিন।

এবার বেটে রাখা চিংড়ি মাছের মিশ্রণ বড়ার মতো গড়ে নিয়ে ঝোলের মধ্যে ছেড়ে দিন। মিনিট পাঁচেক ঢাকনা দিয়ে ফুটতে দিন। গ্যাস বন্ধ করে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন চিংড়ির মুইঠ্যা।

এস/এসি


রেসিপি চিংড়ির মুইঠ্যার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকাসহ ৮ জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

🕒 প্রকাশ: ১০:২৭ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

শাহরুখের সঙ্গে তুলনা, বাবাকে ‘সবার সেরা’ বললেন আরিয়ান

🕒 প্রকাশ: ০৯:৩৪ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

ভ্যারাইটির সর্বকালের সেরা ১০০ তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেলেন শাহরুখ খান

🕒 প্রকাশ: ০৯:৩৪ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250