শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

কবর খুঁড়তেই বেরিয়ে আসছে স্বর্ণের চাদর, বেল্ট ও গয়না!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

কবর খুঁড়তেই মাটির নিচ থেকে উঠে আসছে স্বর্ণ। স্বর্ণের তৈরি চাদর, বেল্ট এবং গয়নাসহ বিভিন্ন প্রাচীন দুর্লভ বস্তু পাওয়া গেছে মধ্য আমেরিকার দেশ পানামার একটি কবরের ভিতর থেকে।

পানামার এল ক্যানো অঞ্চলের একটি আর্কিওলজিক্যাল পার্কের ভিতর প্রত্নতাত্ত্বিকরা প্রায় ১২০০ বছরের পুরনো একটি কবর আবিষ্কার করেছেন। কবরটি থেকে প্রাচীন যুগের মহামূল্যবান এসব বস্তুর সন্ধান পাওয়া গেছে এবং মানব দেহের অবশিষ্টাংশও উদ্ধার হয়েছে।

আবিষ্কারগুলোর মধ্যে রয়েছে স্বর্ণের গোলাকার পুঁতি দিয়ে তৈরি ২টি বেল্ট, ৪টি ব্রেসলেট, মানুষের মূর্তির মতো আকৃতির কানের দুল (একজন পুরুষ এবং একজন মহিলাকে চিত্রিত করা হয়েছে), ১টি কুমির আকৃতির কানের দুল, স্বর্ণের চাদরে আবদ্ধ শুক্রাণু, তিমির দাঁত দিয়ে তৈরি ৫টি কানের দুল, ঘণ্টা এবং বৃত্তাকার সোনার প্লেটের ১টি সেট।

প্রত্নতত্ত্ববিদদের অনুমান, এটি কোকল যুগের কোন উচ্চপদস্থ কর্মকর্তার সমাধি। তাকে সমাহিত করার সময় কবরে স্বর্ণ, হিরে-জহরত দেওয়া হয়েছিল। বিশাল বড় ওই সমাধিক্ষেত্রে আরও ৩২ জনের দেহাবশেষ পাওয়া গেছে।

অনুমান করা হচ্ছে, ওই উচ্চপদস্থ কর্মকর্তার সাথেই ওসব কবর দেওয়া হয়েছিল।

সূত্র: টাইমস ট্রাভেল

ওআ/


স্বর্ণ কবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250