শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

আঙুল উঁচিয়ে রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দেখিয়ে কথা বলুন’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৮ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৬

#

রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেন লিওনেল মেসি। ছবি: এএফপি

লিওনেল মেসিকে আপনি হাসতে দেখেছেন। আবার কাঁদতেও দেখেছেন। কিন্তু রেফারির দিকে আঙুল উঁচিয়ে মেসির কথা বলার দৃশ্য অপরিচিতই বটে। কানসাসে আজ সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দেখা গেছে ক্রুদ্ধ অবস্থায়।

শুধু মাঠের পারফর‍ম্যান্সেই নয়। অধিনায়ক হিসেবে মেসি আজ তার অস্তিত্বের জানান দিয়েছেন একটু ভিন্নভাবে। কানসাসে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে রেফারি জোয়াও পেদ্রো সিলভা পিনেইরোর সঙ্গে আর্জেন্টাইন তারকার অনেকবার কথা কাটাকাটি হয়েছে। রেফারির দিকে আঙুল উঁচিয়ে মেসি বলেন, ‘আমাকে সম্মান দেখিয়ে কথা বলুন।’

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে মেসির বিতর্কের শুরু ফ্রি-কিক নেওয়ার আগেই। ক্যামেরা মেসির দিকে ফোকাস করতেই তাকে ডিফেন্সিভ ওয়ালে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর্জেন্টাইন তারকাকে রেফারি আরও পেছনে সরে যেতে বলেছিলেন। যা মেসির জন্য বিরক্তির উদ্রেক করে। আর্জেন্টাইন তারকা তখন বলেন, ‘ভদ্রভাবে কথা বলুন। অসম্মান করবেন না। আমার সঙ্গে সম্মান দেখিয়ে কথা বলুন। আমি আপনার সঙ্গে সম্মান দেখিয়েই কথা বলেছি।’

ম্যাচের ৪৩ মিনিটের সময়ই রেফারি জোয়াওয়ের কাছে প্রতিবাদ করেন মেসি। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড সুইস মিডফিল্ডার জিবরিল সাওকে স্পর্শই করেননি লেয়ান্দ্রো পারেদেস। একটু পরই পারদেসের ওপর সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো কড়া ট্যাকল করেন। এমবোলোকে হলুদ কার্ড দেখান রেফারি। এই এমবোলো ৭২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দলে পরিণত হওয়া সুইজারল্যান্ড এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনার সঙ্গে।

কানসাসে আজ ১০ মিনিটের সময়ই ইতিহাসের পাতায় নাম লেখান মেসি। আলেক্সিস মাক আলিস্তারকে দিয়ে গোল করিয়ে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ১০ অ্যাসিস্টের কীর্তি গড়েন। পিছিয়ে পড়া সুইজারল্যান্ড ৭২ মিনিটে ডান এনদয়ের গোলে সমতায় ফিরেছে। আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের এরই মধ্যে ১০৫ মিনিট খেলা হয়ে গেছে।

ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250