রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

সংসদে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান দেখানোতে আপত্তি জামায়াত এমপির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৬

#

ফাইল ছবি

জাতীয় সংসদে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি নিয়ে আপত্তি তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও নায়েবে আমির মুজিবুর রহমান। আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এই আপত্তি তুলে ধরেন। সাধারণত সংসদ সদস্যরা সংসদ কক্ষে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান দেখান। অনেকে সেলাম করেন।

বৈঠকের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মুজিবুর রহমান বলেন, ‘তৃতীয় জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধিতে সংসদে ঢোকার পরে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করে ঢোকার কথা...। এরপরে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হয়েছে। আমিও ছিলাম অতীতে। শেষ পর্যন্ত একটা সংশোধনী এর ভেতরে আছে। সেটা হচ্ছে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার ব্যাপারটা... এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়, সে জন্য এটাকে বাদ দেওয়া হয়েছে।’

স্পিকারকে উদ্দেশ করে এই সংসদ সদস্য আরও বলেন, ‘আমি মাঝেমধ্যে খেয়াল করি, আপনি সুন্দরভাবে সালাম দেন। আমরাও সালাম দেই, জবাব দেই। কিন্তু পরবর্তীতে দেখা যায় আগের ঝুঁকন্তিটা এখনো আছে। আপনারও আছে, মাননীয় ডেপুটি স্পিকারেরও আছে।’

তিনি বলেন, ‘কার্যপ্রণালি বিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে আমার মনে হয় সেটা সকলের মেনে চলা উচিত। এতে নেকি হবে। গুনাহ থেকে বেঁচে থাকা যাবে, কাল–কেয়ামতে এটা থেকে আমরা উপকার লাভ করব।’

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি কার্যপ্রণালি বিধি আরেকটু দেখে এ বিষয়ে জানাবেন। তবে স্পিকার বলেন, ‘এটা সবার জন্য ব্যক্তিগত বিষয়। কেউ সালাম দেবে, কেউ মাথা ঝোঁকাবে। সারা পৃথিবীর সংসদে এ রকম আছে।’ এরপরও বিগত সংসদে এটা বাতিল করা হয়েছে কি না সেটি দেখবেন বলে আশ্বাস দেন স্পিকার।

মুজিবুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250