রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

উগ্রবাদে সংশ্লিষ্টতার অভিযোগ: আতাউল্লাহ শাহকে এনসিপি থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৪ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৬

#

ফাইল ছবি

উগ্রবাদের সঙ্গে সংশ্লিষ্টতা ও এ সংক্রান্ত ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে আতাউল্লাহ শাহকে দলের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। আতাউল্লাহ এনসিপি গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ বুধবার সন্ধ্যায় এনসিপি দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা তার বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আতাউল্লাহর বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব পদ, দলের সব স্তরের সাংগঠনিক দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাদিয়া ফারজানা দিনা জানান, দলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির প্রতিনিধিরা যখন গাজীপুর সফরে যান, তখন গাজীপুর মহানগর কমিটির সদস্যরা আতাউল্লাহর বিরুদ্ধে দলের শীর্ষ নেতাদের কাছে অভিযোগ করেন। তিনি বলেন, 'অভিযোগ পাওয়ার পর বিষয়টি আমাকে জানানো হয় এবং পরে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।'

দিনা বলেন, 'আতাউল্লাহ দীর্ঘদিন ধরে তার ফেসবুক পোস্ট, বক্তব্য ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামি উগ্রবাদকে উসকে দেওয়ার চেষ্টা করছিলেন। এ ধরনের কর্মকাণ্ড এনসিপির অবস্থানের সম্পূর্ণ পরিপন্থী। অভিযোগ পাওয়ার পরপরই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।' উল্লেখ্য, গত ৫ জুলাই যাত্রাবাড়ীর ‘মিনি কক্সবাজার’ এলাকা থেকে আতাউল্লাহসহ ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, তারা মার্শাল আর্ট প্রশিক্ষণকে ঢাল হিসেবে ব্যবহার করে ‘খেলাফত’ প্রতিষ্ঠার উদ্দেশ্যে উগ্রবাদী কর্মকাণ্ডের জন্য তরুণদের দলে ভেড়ানোর চেষ্টা করছিলেন। পরে আদালতের নির্দেশে আতাউল্লাহসহ ৬ জনকে ৩ দিনের রিমান্ডে পাঠানো হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250