শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

সাত রাষ্ট্রপ্রধানকে বার্তা মোদির ‘গুরুত্ব পাবে প্রতিবেশীরা’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ১০ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘প্রতিবেশীরাই অগ্রাধিকার পাবে’ শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানদের এই বার্তাই দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর রাষ্ট্রপতি ভবনে সাত দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করেন তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়া মোদি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা করে মোদি দক্ষিণপূর্ব এশিয়ায় শান্তি এবং সমৃদ্ধির পক্ষে কথা বলেছেন। ভারত দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তি এবং উন্নতির লক্ষ্যে কাজ করে যাবে বলে অঙ্গীকার করেছেন মোদি।

আরো পড়ুন: শেখ হাসিনা-মোদি শুভেচ্ছা বিনিময়

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে শপথগ্রহণের পর রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজে যোগ দেন বিদেশি রাষ্ট্রপ্রধানরা। সেই নৈশভোজে মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর সঙ্গে একান্তে কথা বলতে দেখা যায় মোদিকে। প্রসঙ্গত, গত বছর এই মুইজ্জু মলদ্বীপের ক্ষমতায় আসার পরেই ভারত মহাসাগরের দেশটির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েন শুরু হয়।

কিন্তু সেই মুইজ্জুকেই শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো এবং তার সঙ্গে মোদির একান্তে কথা বলাকে ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছে ভারতীয় বিশ্লেষকরা। পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, দক্ষিণপূর্ব এশিয়ায় চীনের প্রভাব রুখতে প্রতিবেশী দেশগুলোর দিকে ঝুঁকছেন মোদি।

উল্লেখ্য, এখনও নতুন সরকারের মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করা হয়নি। আজ সোমবার বিকাল ৫টায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মোদি। বৈঠকের পরেই দেশের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রীর নাম জানা যেতে পারে। বিজেপি সূত্র বলছে, এবারও পররাষ্ট্রমন্ত্রীর হতে চলেছেন এস জয়শঙ্কর।

এইচআ/ 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিবেশী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250