শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যেখানে মিলছে ১০০ টাকায় ব্যাগভর্তি সবজি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিজয়ের মাস উপলক্ষ্যে জয়পুরহাট শহরে সপ্তাহে দুই দিন ১০০ টাকায় ব্যাগভর্তি সবজি বিক্রি হচ্ছে। বাজারের অর্ধেকেরও কম দামে সবজি কিনতে পেরে সমাজের সব শ্রেণির মানুষ ভীষণ খুশি।

জয়পুরহাট শহরের পাঁচবিবি সড়কের শিবমন্দির মার্কেটে ব্যক্তি উদ্যোগে চালু হওয়া রাজু বাবুর ‘একটু সুখের বাজার’ থেকে ১০ ধরনের তরকারির এই বিশেষ প্যাকেজ পাওয়া যাচ্ছে।

দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত এ বাজার চালু থাকে, যেখানে নতুন আলু, বেগুন, মুলা, সিম, বরবটি, কাঁচা মরিচ, বাধাকপি, ফুলকপি, ধনেপাতা ও পালংশাকসহ নানা সবজি পাওয়া যায় মাত্র ১০০ টাকায়।

বাজারে সবজির দাম আকাশছোঁয়া হলেও এখানে অনেক কম দামে সবজি কেনার সুযোগ পাচ্ছেন মানুষ।

শহরের বাদাম বিক্রেতা সুরুজ মিয়া গণমাধ্যমকে বলেন, সারাদিন বাদাম বিক্রি করে চাল কিনলেও তরকারি কেনার টাকা থাকে না। কিন্তু এখন ১০০ টাকায় এত সবজি পাচ্ছি যা আগে কল্পনাও করতে পারিনি।

একইভাবে গৃহবধূ তাসমিনা আক্তার গণমাধ্যমকে বলেন, বাজারে নতুন আলু ১২০ টাকা কেজি হলেও এখানে ৫০০ গ্রাম আলুসহ আরও ৯ ধরনের সবজি পাচ্ছি মাত্র ১০০ টাকায়। এটা না হলে প্রায় ৩০০ টাকা লাগতো।

উদ্যোক্তা রাজ কুমার খেতান ওরফে রাজু বাবু গণমাধ্যমকে বলেন, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, শুধু সাধারণ মানুষকে সহায়তা করতেই ‘একটু সুখের বাজার’ চালু করেছি।

বাজারে সিন্ডিকেট করে সবজির দাম বাড়ানো হচ্ছে। সেই সিন্ডিকেট ভাঙতেই আমি এ উদ্যোগ নিয়েছি। আশা করি, আমার দেখে আরও বিত্তবান এগিয়ে আসবেন। আগামী রমজান মাস পর্যন্ত এই কর্মসূচি চালানোর ইচ্ছে আছে। তখন ছোলা, খেজুর ও ফলমূলও সাশ্রয়ী দামে সরবরাহ করবো।

জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, বাজারের অর্ধেক দামে সবজি বিক্রির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। এমন মহৎ উদ্যোগ নেওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোক্তাকে ধন্যবাদ জানানো হয়েছে।

‘একটু সুখের বাজার’ ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনেও স্থান পেয়েছে। বিজয়ের মাসে এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য এক আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।

ওআ/কেবি

সবজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250