শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

তিনদিনের সফরে সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া ঢাকায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া। সোমবার (১৮ই মার্চ) সকাল ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে এসেছেন সুইডেনের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জোহান ফরসেল, জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপির এক্সটারনাল রিলেশনস ও অ্যাডভোকেসি পরিচালক উলরিকা মদির।

জানা গেছে, তিনদিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, তরুণ ছাত্র ও উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন সুইডিশ রাজকন্যা। তার এ সফরে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘের সহায়তার বিষয়টিও গুরুত্ব পাবে।

সফরের দ্বিতীয় দিন ভিক্টোরিয়া খুলনার কয়রা উপজেলায় যাবেন। সরকার ও ইউএনডিপির উদ্যোগে বাস্তবায়িত ঝুঁকিপূর্ণ এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব সরজমিনে পরিদর্শন করবেন তিনি।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফীন গণমাধ্যমকে বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া বাংলাদেশে অবস্থান করবেন। এর মধ্যে ১৯শে মার্চ তিনি বাংলাদেশের সর্ব দক্ষিণে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলা পরিদর্শন করবেন।

আরো পড়ুন: নির্বাচন নিয়ে এনডিআই-আইআরআই’র রিপোর্টে কিছু যায় আসে না : পররাষ্ট্রমন্ত্রী

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় লোকজনের জীবনমান নিজ চোখে দেখা, লিঙ্গ সমতা, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশনে রূপান্তর দেখা, মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন এবং ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি নিবদ্ধ করে এসডিজি বাস্তবায়নে অগ্রগতি এবং চলমান কয়রার দুর্যোগকবলিত চ্যালেঞ্জগুলো পরিদর্শন করবেন প্রিন্সেস ভিক্টোরিয়া।

কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রীয় অতিথি কয়রায় আগমনে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশের পাশাপাশি, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম তারিক-উজ-জামান গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রাষ্ট্রীয় অতিথিকে বরণের জন্য সব প্রস্তুতি নিয়েছি।

এইচআ/ আই. কে. জে/ 

সুইডিশ রাজকন্যা ভিক্টোরিয়া ইউএনডিপির শুভেচ্ছাদূত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250