রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

আলু ৫০, পেঁয়াজ ৭৫, ডিম ১১ টাকা, ক্রেতাদের মুখে হাসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাজার সিন্ডিকেট ভাঙতে খুলনা ও সাতক্ষীরাসহ দেশের বেশ কিছু জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিনা লাভের নিত্য পণ্যের দোকান বসেছে। 

এই দোকান থেকে ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারছেন ক্রেতারা।

বিক্রেতারা জানান, এখানে ৯ ধরনের পণ্য বিক্রি হচ্ছে কোনো লাভ ছাড়াই। প্রতি কেজি মসুর ডাল ৯৯  টাকা, আলু ৫০ টাকা, ডিম ১ পিস ১১ টাকা, পেঁয়াজ ৭৫ টাকা, রসুন ২১৫ টাকা, লাউ ৪০ টাকা, লালশাক ৩০ টাকা, পেঁপে ২০ টাকা, পটোল ৪০ টাকা, কাঁচামরিচ ১৫০ টাকায় মিলছে। তবে, অপেক্ষাকৃত কমদামে শাক-সবজিসহ নিত্যপণ্য পেয়ে খুশি ক্রেতারা।

বিক্রেতারা আরও জানান, বাজারের চেয়ে এখানে প্রতিটি জিনিসের দাম কিছুনা কিছু কম রয়েছে। এজন্য ব্যাপক সাড়া পড়েছে বিনা লাভের দোকানগুলোতে। দ্রুত সময়ে সব পণ্য বিক্রি শেষ হয়ে যাচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজকরা জানান, চাষিদের কাছ থেকে সরাসরি কিনে বিনা লাভে বিক্রি করায় কমদামে বিক্রি করা যাচ্ছে। তারা আরো জানান, লুটেরা সরকারের সিন্ডিকেট এখনো ভাঙা সম্ভব হয়নি। এতে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিনা লাভে ক্রেতাদের সেবা দিচ্ছি। তারা আরও জানান, সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এবং দ্রব্যমুল্য স্বস্তিতে না আসা পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে।

ওআ/কেবি

ক্রেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250