শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ *** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্রামে যেতে চান শাহরুখ খান!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ৫ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্রাম সেরে এ বছরের জুনে তিনি তার পরবর্তী ছবির শ্যুটিং শুরু করতে চান। এক বছরে জাওয়ান, পাঠান এবং ডাঙ্কির মতো হিট ছবি উপহার দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এখন নতুন ছবির কাজ শুরুর আগে বিশ্রাম নিতে পারেন বলিউডের এ অভিনেতা। শুক্রবার ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন শাহরুখ খান।

অভিনেতা বলেন, আমার মনে হচ্ছে আমার একটু বিশ্রাম নেওয়া উচিত। তিনটি সিনেমা পরপর করে ফেলেছি। যার জন্য আমার শরীরে অনেক ধকল গিয়েছে। আমি কলকাতা নাইট রাইডার্স দলকে বলেছিলাম যে এইবার শুধু মূল ম্যাচে আসব। সৌভাগ্যবশত, আমার পরবর্তী ছবির শ্যুটিং আগস্ট থেকে শুরু হবে বা হয়তো জুলাই। যদিও আমরা জুনে শুরু করার প্ল্যান করছি। আমি সব হোম ম্যাচে আসতে চাই কারণ কলকাতা আমার বাড়ির মতো।

আরো পড়ুন: মাত্র ৩২ হাজার টাকা খরচে থাকা যাবে শ্রীদেবীর বাড়িতে!

তবে শাহরুখ ছবির নাম বা অন্যান্য বিবরণ প্রকাশ করেননি। এদিকে, শাহরুখকে স্টেডিয়ামে প্রায়ই তার ছোট ছেলে আব্রাম নিয়ে আসতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, শাহরুখকে শেষবার রাজকুমার হিরানিক ডাঙ্কিতে তাপসী পান্নুর সঙ্গে দেখা গিয়েছিল। এছাড়াও মেয়ে সুহানা খানের সঙ্গে জুটিতে শাহরুখ খান। ছবির নাম 'কিং'। এই অ্যাকশন থ্রিলার ছবিতে ডনের চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

জানা গেছে, ২০০ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হচ্ছে ছবিটি। 

এসি/

শাহরুখ খান বিশ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250