বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক *** মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ *** রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী

দল নিবন্ধনে ৯০ দিন সময় চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

নতুন দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ২০শে এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। এ সময় আরও তিন মাস বাড়ানোর জন্য ইসিতে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ বৃহস্পতিবার (১৭ই এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের একান্ত সচিব আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এখন পর্যন্ত ছয়টি দল আবেদন করলেও পাঁচটি দলই সময় বাড়ানোর আবেদন করেছে। একটি দল নিবন্ধনের আবেদন করলেও তা যথাযথ হয়নি। এদের মধ্যে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) রয়েছে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম গতকাল বুধবার জানিয়েছেন, ২০ এপ্রিল হচ্ছে নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন। এখন পর্যন্ত সময় বাড়ানোর পরিকল্পনা নেই।

আইন অনুযায়ী, নিজেদের প্রতীকে নির্বাচন করতে চাইলে সংশ্লিষ্ট দলকে ইসি থেকে নিবন্ধন নিতে হয়। এনসিপি আগামী নির্বাচনে নিজেদের প্রতীকে ভোট করতে চাইলে নিবন্ধন নিতে হবে।

আগামী রোববার (২০শে এপ্রিল) সিইসির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে এনসিপি। এ আবেদনের পরিপ্রেক্ষিতে সিইসি এ এম এম নাসির উদ্দীন ওই দিন দুপুর ১২টায় দলটির সঙ্গে বৈঠকে বসবেন।

এইচ.এস/

এনসিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250