শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

হৃদরোগ থেকে বাঁচতে যতক্ষণ ব্যায়াম করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই জিমে যান শরীরের অতিরিক্ত ওজন কমাতে। তবে আপনার শরীর অনুযায়ী ঠিক কতটা পরিশ্রম করা উচিত তা আগে জানতে হবে। শরীর ঠিক কতটা নিতে পারবে তা অনেকেরই অজানা। জিম ট্রেনারের থেকেও অনেক সময় সঠিক পরামর্শ পাওয়া যায় না।

ফলে স্বাস্থ্য ঠিক রাখতে গিয়েও অনেকে অসুস্থ হয়ে পড়েন। আর এ কারণে জিমে হার্ট অ্যাটাকের ঘটনাও ঘটে। সম্প্রতি তরুণদের এমন বেশ কিছু ঘটনা রীতিমতো নাড়িয়ে দিয়েছে সবাইকে। তাহলে কতটা ব্যায়াম শরীরের জন্য উপকারী? কতটা ব্যায়াম করলে হার্টও ভালো থাকবে, অন্যদিকে স্বাস্থ্যকর থাকবে সারা শরীর?

বিশেষজ্ঞদের মতে, বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করবে ব্যায়ামের পরিমাণ। ওজন শরীরের আদর্শ বডি মাস ইনডেক্স (বিএমআই) এর থেকে কতটা বেশি তা দেখতে হবে। যত বেশি হবে, তত হালকা ব্যায়ামের দিকে ঝুঁকতে হবে।

আরো পড়ুন : আমাদের শরীরে ভালো ব্যাকটেরিয়ার গুরুত্ব

ফুসফুস পরিষ্কার রাখবেন যেভাবে-

একইভাবে শারীরিক কোনো সমস্যা থাকলেও সতর্ক হতে হবে। শরীরের অসুবিধাকে অগ্রাহ্য করে খুব পরিশ্রমের ব্যায়াম করা মোটেই ঠিক নয়। এতে আরও জটিলতা বাড়তে পারে।

ব্যায়াম কেন হার্টের জন্য ক্ষতিকর?

বিশেষজ্ঞদের মতে, প্রচুর পরিশ্রমের ব্যায়াম করলে হার্টের স্পন্দন বেড়ে যায়। এই হার্ট রেট আসলে হার্টের পেশিগুলোর কার্যক্ষমতা। একজন যত বেশি ব্যায়াম করেন, তত হার্ট রেট বাড়তে থাকে। এর ফলে বাড়ে হার্টের পরিশ্রম।

আর এই উচ্চ মাত্রার স্পন্দন যে কোনো সময় বিপদ ডেকে আনতে পারে। একাধিক গবেষণায় দেখা গেছে, হঠাৎ করে প্রচুর পরিশ্রমের ব্যায়াম করলে সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকিও বাড়তে পারে। তবে দীর্ঘদিন ধরে অভ্যাস থাকলে শরীর মানিয়ে নিতে থাকে। যেটা খেলোয়াড়দের ক্ষেত্রে দেখা যায়।

সূত্র: এবিপি লাইভ

এস/ আই. কে. জে/


ব্যায়াম হৃদরোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250