শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

১০ লাখে একবার হয়, এবার এমন দুর্ভাগ্যের বিশ্বরেকর্ড ভারতের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের দুর্ভাগ্য যেন শেষই হচ্ছে না। এবার এমন এক দুর্ভাগ্য সঙ্গী হলো দলটার, যা হতে পারে ১০ লাখে স্রেফ একবার, তেমন কিছুই এবার হলো ভারতের সঙ্গে। 

রায়পুরে আজ (৩রা ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন। আর তাতে টানা ২০টি ওয়ানডেতে টস হারের বিশ্বরেকর্ড গড়ে ফেলে হেরে গেল ভারত। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে এটাই সবচেয়ে দীর্ঘ টসে জয়বিহীন থাকার রেকর্ড।

এই ধারার শুরু ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল থেকে। আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচেও টস হেরেছিল ভারত। এরপর দ্বিপাক্ষিক সিরিজ হোক বা বহু-দলের টুর্নামেন্ট, প্রতিবারই ভারতের বিপক্ষে গেছে কয়েন।

পরিসংখ্যান বলছে, টানা ২০ বার টস হারার সম্ভাবনা মাত্র ১ বার, ১০,৪৮,৫৭৬ বারের মধ্যে। অর্থাৎ ০.০০০০০০৯৫। কিন্তু ভারত সেই অসম্ভবকেই সম্ভব করেছে।

এর আগে সবচেয়ে লম্বা টস-হারের রেকর্ড ছিল নেদারল্যান্ডসের। ২০১১ সালের মার্চ থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত ১১ ম্যাচ টস হারার ধারায় ছিল তারা। ভারত সেই রেকর্ড প্রায় দ্বিগুণ ব্যবধানে পেছনে ফেলেছে।

টসের পর ভারত অধিনায়ক কে এল রাহুল হাসতে হাসতে বলেন, ‘সত্যি বলতে, টসই আমার জন্য সবচেয়ে চাপের। অনুশীলন করেও লাভ হচ্ছে না।’

জে.এস/

ভারত ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250