মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

যে সমুদ্রের পানির উপর হাঁটা যায়!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৬ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

এমন একটি সাগর রয়েছে, যাতে পড়ে গেলেও মানুষ ডোবে না। এতদিন শুনেছিলেন, মৃত মানুষ জলে ভাসে। কিন্তু এমনটা নয়, পৃথিবীতে এমনও এক সাগর রয়েছে, যাতে আপনি ভেসে থাকতে পারবেন। এতে শুয়ে পড়লেও আপনি ডুববেন না।

সাঁতার জানেন না? তাতে কী হয়েছে, আপনি মাঝ সমুদ্রে গিয়ে জলে ভেসে ভেসেই খরবের কাগজ পড়া থেকে শুরু করে খাবার খাওয়া সবই করতে পারবেন। ভাবছেন তো, জাহাজে করে? একেবারেই তা নয়।

জর্ডান ও ইসরায়েলের মধ্যে অবস্থিত এই সাগরকে মানুষ মৃত সাগর (Dead Sea) বলেই জানে। ভুলবশত যদি এই সাগরে আপনি পড়েও যান, তাও ডুববেন না।

আরো পড়ুন : এক পুরুষে পাঁচ নারী অন্তঃসত্ত্বা!

আসলে সাগরের জল সাধারত লবণাক্ত, কিন্তু এই মৃত সাগরের জল এতই নোনতা যে এতে কোনও জীবই বাঁচতে পারে না। এই সাগরে একটি মাছও যদি আপনি রাখেন, তাহলে সঙ্গে সঙ্গে সেটি জলের মধ্যেই মরে যাবে। বিজ্ঞানীদের মতে, ব্রোমাইড, জিঙ্ক, সালফার, পটাশ, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মতো খনিজগুলি মৃত সাগরের জলে পাওয়া যায়, যার কারণে এটি বেশ লবণাক্ত হয়ে যায়।

কিন্তু আপনার মনে নিশ্চয়ই এতক্ষণে এই প্রশ্ন এসেই গেছে যে, লবণাক্ত হওয়ার সঙ্গে ভেসে থাকার কী সম্পর্ক? আসলে এর কারণটি আলাদা এবং আকর্ষণীয়। প্রকৃতপক্ষে মৃত সাগর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩৮৮ ফুট নিচে। এটি পৃথিবীর সর্বনিম্ন বিন্দু হিসাবে বিবেচিত হয়। এই কারণে এর ঘনত্ব এত বেশি হয়ে যায় যে, এই সাগরে জলের প্রবাহ নিচ থেকে ওপরে হয়। আর সেই কারণেই যখন কোনও ব্যক্তি জলের ভিতরে যাওয়ার চেষ্টা করে, সে জলের উপরিভাগে ভাসতে শুরু করে। 

অর্থাৎ বুঝতেই পারছেন, এতে শুয়ে পড়লেও আপনি ডুববেন না। মৃত সাগরের জলে ৫০ শতাংশ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড ৩০ শতাংশ, ক্যালসিয়াম ক্লোরাইড ১৪ শতাংশ এবং পটাশিয়াম ক্লোরাইড ৪ শতাংশ আছে।

এস/ আই.কে.জে/

সাঁতার মৃত সাগর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250