বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

শীতে ফুসফুসের সংক্রমণ এড়াতে কি করবেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতে ঠান্ডা বাতাসের কারণে শ্বাসযন্ত্রের শ্লেষ্মা ও ব্রঙ্কোস্পাজম শুকিয়ে যায়। ফলে ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ বাড়ে। শীতকালে শরীরের তাপমাত্রা কমে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। আর এ কারণে ফুসফুসে সংক্রমণের ঝুঁকি বাড়ে।

এ কারণে শীতে ফুসফুসের যত্নে বেশ কিছু বিষয় মাথায় রাখা জরুরি। চলুন জেনে নেওয়া যাক ফুসফুসের স্বাস্থ্য বজায় রাখার কয়েকটি উপায়-

১. তামাক গ্রহণ বা ধূমপান বন্ধ করুন ও ধূমপান এড়িয়ে চলুন।

২.  নিয়মিত ব্যায়াম করুন, গভীর শ্বাসের ব্যায়াম শিখুন, ধ্যান করুন ও চাপ এড়ান।

আরো পড়ুন : বদহজম দূর করার সহজ উপায়

৩. স্বাস্থ্যকর সুষম খাদ্য অভ্যাস বজায় রাখুন, হাইড্রেটেড থাকুন ও নিজেকে উষ্ণ রাখুন।

৪. বার্ষিক চেক-আপ করুন। বায়ু দূষণ এড়িয়ে চলার চেষ্টা করুন।

৫. ঘরের বায়ু ভালো রাখতে এইচইপিএ ফিল্টার ও এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন।

৬. জনসমাগম এড়িয়ে চলুন ও মাস্ক ব্যবহার করুন।

৭. নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন ও নাক ও মুখ স্পর্শ করা এড়িয়ে চলুন।

৮. ইনফ্লুয়েঞ্জা টিকা নিন।

৯. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিরোধমূলক ইনহেলার ও ওষুধ ব্যবহার করুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/এসি

টিপস স্বাস্থ্য পরামর্শ ফুসফুস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250