শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

কারখানায় বিস্ফোরণে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে : শিল্প উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সীতাকুন্ডে জাহাজ ভাঙা কারখানায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত শ্রমিকদের চিকিৎসা সহায়তা ও আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে।

রোববার (৮ই সেপ্টেম্বর) শিল্প উপদেষ্টা ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চট্টগ্রামের সীতাকুন্ডে জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। 

তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসায় শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা করণীয় করা হবে বলে আশ্বাস প্রদান করেন। 

আরও পড়ুন: আমাদের প্রতিজ্ঞা শহীদের স্বপ্ন বাস্তবায়ন করা : প্রধান উপদেষ্টা

উল্লেখ্য, ৭ই সেপ্টেম্বর চট্টগ্রামের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরী মালিকানাধীন এসএন করপোরেশন নামের জাহাজভাঙা ইয়ার্ডের কারখানায় স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমে কাটিং কাজ করার সময় বিস্ফোরণে ১২ জন শ্রমিক গুরুতর আহত হন। মন্ত্রণালয়ের তাৎক্ষণিক নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ৮ জনকে আইসিইউ সাপোর্ট দিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয় এবং ঘটনা তদন্তের জন্য ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।  

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব ড. শাহ্ মোঃ হেলাল উদ্দীন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক রায়হানা আউয়ালসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি/ আই.কে.জে/

শ্রমিক কারখানায় বিস্ফোরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250