শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

প্রতিটি শিক্ষার্থীকেই স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে : শিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ২রা জুন ২০২৪

#

শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশের জন্য অত্যাবশ্যকীয় চারটি স্তম্ভ হলো স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সরকার। প্রত্যাশিত স্মার্ট নাগরিকগণ অবশ্যই সৎ, নিষ্ঠাবান, আইনের প্রতি শ্রদ্ধাশীল, দুর্নীতিমুক্ত ও দেশপ্রেমিক হবেন। যেহেতু দেশের প্রায় অর্ধেকই নারী, তাই স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করতে হলে স্মার্ট নারী সমাজ গড়ে তুলতেই হবে। সেই লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীকেই সুশিক্ষা গ্রহণের মাধ্যমে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

রোববার (২রা জুন) সকালে রাজধানীর ইডেন মহিলা কলেজ অডিটরিয়ামে প্রতিষ্ঠানটির ‘বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৪’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যান্ত্রিক জীবন আর আধুনিকতার নামে প্রযুক্তির অপব্যবহার যেভাবে বাড়ছে তাতে সাহিত্য ও সংস্কৃতি চর্চা প্রায় হারিয়ে যেতে বসেছে। সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে একদিকে যেমন সমাজের এই হারিয়ে যাওয়া শিক্ষা-সংস্কৃতির প্রসার ঘটানো যায়; তেমনি যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে সঠিক পথে এগিয়ে নেয়া যায়।

আরো পড়ুন : সাড়ে ৫ লাখ শিক্ষক-কর্মচারী পেনশনের আওতায় আসছেন

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে নারী শিক্ষায় অনন্য এক প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ; বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে এখানকার শিক্ষার্থীদের প্রত্যক্ষ, প্রতিবাদী ও সাহসী ভূমিকা সত্যিই প্রশংসনীয়। দেশের প্রশাসন, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি সকল ক্ষেত্রেই এই কলেজের ছাত্রীদের রয়েছে গর্বিত বিচরণ।

বেগম শামসুন নাহার এমপি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ এক বাংলাদেশ। সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বেই উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ এখন সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেল। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যেই আওয়ামী লীগ সরকার সময়োপযোগী নানামুখি উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। বক্তৃতার আগে শিক্ষা প্রতিমন্ত্রী সাহিত্য ও সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিশেষ অতিথির বক্তৃতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক বলেন, ইডেন মহিলা কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। এই প্রতিষ্ঠানের শিক্ষার মান ও পরিবেশ অত্যন্ত ভাল। নারী শিক্ষায় এর অবদান প্রশংসনীয়। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কলেজটির সুনাম অক্ষুন্ন রাখতে হবে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপাধ্যক্ষ ড. মমতাজ সাহানারা, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক সুফিয়া আখতার, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক সাবরুনা আহমেদ, শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এএম/এস/ আই.কে.জে/

শিক্ষা শিক্ষা প্রতিমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250