শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চন্দ্রনাথ ধাম পরিদর্শনে ডিসি-এসপি, সম্প্রীতি নষ্টকারীদের কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মহাতীর্থ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম ও পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু। তরা গতকাল বৃহস্পতিবার (২৮শে আগস্ট) সন্ধ্যায় এই পরিদর্শনে যান।

পরিদর্শন শেষে ডিসি ফরিদা বলেন, ‘চন্দ্রনাথ ধাম মহাতীর্থ রক্ষায় যা করা প্রয়োজন তা করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা প্রশাসন, স্রাইন কমিটিসহ সবাইকে নিয়ে কাজ করতে হবে। গুজব ছড়িয়ে যারাই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।’

এ সময় এসপি সাইফুল বলেন, ‘আমরা অতীতেও চন্দ্রনাথ ধামকে সুরক্ষিত রাখতে আন্তরিকভাবে কাজ করেছি। গত শিব চতুর্দশী মেলা অতীতের সব মেলা থেকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। চন্দ্রনাথ ধামকে নিয়ে সামাজিক মাধ্যমে যে অপপ্রচার ছড়ানো হচ্ছে, তাতে সুনির্দিষ্ট একটি দুষ্টচক্রের ইন্ধন রয়েছে। বিদেশে বসে তারা উসকানিমূলক পোস্ট দিয়ে বাংলাদেশের সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। এসব বিষয়ে আমাদের গোয়েন্দা বিভাগগুলো কাজ করছে। গুজবকারীদের বিরুদ্ধে সহসাই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) লাবিব আবদুল্লাহ, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, স্রাইন কমিটির সহসম্পাদক সৌমিত্র চক্রবর্তী, সদস্য অশোক চক্রবর্তী, ভবানী মন্দিরের পূজারী দীপক চক্রবর্তী ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন।

জে.এস/

চট্টগ্রাম সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম মহাতীর্থ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250